খুঁজুন
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ, ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস

কুয়াকাঁটা (পটুয়াখালী) প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪৬ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস

Oplus_131072

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: “পর্যটন শান্তির সোপান” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে পর্যটন নগরী কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় পটুয়াখালী জেলা প্রশাসন, কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার যৌথ আয়োজনে পৌরসভা চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে সৈকতে গিয়ে মিলিত হয়। সেখানে বীচ ক্লিনিং কার্যক্রম শেষে শোভাযাত্রাটি পর্যটন হলিডে হোমস চত্বরে গিয়ে শেষ হয়।

পরে কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে পর্যটন ইয়ুথ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক কৌশিক আহমেদ, টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজওয়ানের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, স্থানীয় সরকার উপ-পরিচালক জুয়েল রানা, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী প্রমূখ।
এছাড়াও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম), কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী, কুয়াকাটা বয়েস ক্লাব, হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন, ফিস ফ্রাই সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, ট্যুরিস্ট বোর্ড মালিক সমিতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশত মানুষ শোভাযাত্রা ও রেলীতে অংশ নেয়। সভা শেষে কুয়াকাটা পর্যটন ভিত্তিক একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়। www.Kuakata.gov.bd নামক এই ওয়েবসাইটের মাধ্যমে হোটেল মোটেল রিসোর্ট বুকিং সহ কুয়াকাটার নানা বিষয় জানতে পারবেন পর্যটক দর্শনার্থীরা।

আলোচনা সভায় বক্তারা কুয়াকাটা পর্যটন উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষা, সেবা এবং নিরাপত্তা বিষয়ে আলোকপাত করেন। এ সময় সকল পর্যটন নির্ভর ব্যবসায়ীদের এ বিষয়ে যার যার স্থান থেকে সহযোগিতার আহবান জানান পটুয়াখালী জেলা প্রশাসক।

তবে এ বছর সাদামাটা ভাবে আয়োজন করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, কুয়াকাটা পর্যটনকে প্রমোট করতে বীচ ম্যানেজ কমিটি ও পর্যটন করপোরেশনের উদাসীনতাকে দ্বায়ী করেছেন তারা।

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় পরিষদ সভাকক্ষে মাদারগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান বাবুল। সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, গুনারীতলা ইউপি প্রশাসক রাসেল দিও, কড়ইচড়া ইউপি প্রশাসক কৃষিবিদ হাবিবুর রহমান, চরপাকেরদহ প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ কাজী ও ইউপি সচিববৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শান্তিপূর্ণ ও নিরাপদ মাদারগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সাংবাদিক এম এ সালাম রুবেল সহকারী সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

বিএমএসএস দীর্ঘদিন ধরে দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে কাজ করে আসছে। নতুন কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেলের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন সহকর্মীরা।

দায়িত্ব পাওয়ার পর এম এ সালাম রুবেল সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো. ছগির আহমেদ এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তৃণমূল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।”

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগির আহমেদ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে এম এ সালাম রুবেলের এ মনোনয়নে সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

Oplus_131072

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) পুলিশ লাইনস্ ড্রিল শেড-এ গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় জুন-২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভার শেষ পর্যায়ে বদলিজনিত বিদায়ী অতিথি অফিসার ইনচার্জ, (গোপালগঞ্জ সদর থানা) পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আনিসুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

একই দিন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় জুন-২০২৬ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর (চাউল) বিতরণ ও ইউনিয়ন পরিদর্শন এমপি সুলতান মাহমুদ বাবুর উদ্যোগে চরপুটিমারীর অবহেলিত সড়কে উন্নয়নের ছোঁয়া