খুঁজুন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ, ১৪৩৩

ধর্ষনকারীদের অনতিবিলম্বে ফাঁসির দাবি

ইতালিতে মহিলা সংস্থার ইফতার মাহফিলে বাংলাদেশের আছিয়া ধর্ষনকারীদের অনতিবিলম্বে ফাঁসির দাবি

ইটালী থেকে :
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
ইতালিতে মহিলা সংস্থার ইফতার মাহফিলে বাংলাদেশের আছিয়া ধর্ষনকারীদের অনতিবিলম্বে ফাঁসির দাবি

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি লাভে পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের বন্ধন ও সম্পর্ককে বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারদের সম্মানে প্রতি বছরের মতো এবারও মহিলা সংস্থা ইতালী উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রোমের স্হানীয় রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রওশনারা মুন্নির‌ পরিচালনায় অতিথি হিসেবে রোমের বিভিন্ন নারী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন নয়না আহমেদ, সৈয়দা শামীমা জামান, মনোয়ারা‌ বেগম বেবি, উম্মেহানি প্রিন্স, শামীমা আক্তার পপি, আখি সীমা কাউসার, মৌসুমী মৃধা‌ সহ মহিলা সংস্থা ইতালির সকল নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখা এবং প্রবাসীদের সহযোগিতায় নারীরাও এগিয়ে দেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সুন্দর বাংলাদেশি কমিউনিটি হিসেবে‌ সৌহার্দ্য ভ্রাতৃত্বের বন্ধন মাধ্যমে ও বেড়ে ওঠা প্রজন্মদের মাঝে আমাদের ধর্ম ও সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে এরকম আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তার সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে ঘটে যাওয়া আছিয়া ধর্ষণকারীদের অনতি বিলম্বে ফাঁসি দেওয়ার জোর দাবি করেন।

শেষে ইতালি সহ সারা বিশ্বে বসবাসরত প্রবাসী এবং বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আত্রাই স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
আত্রাই স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোমবার শলিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে স্কুল পর্যায়ে “প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি উদ্যোগের চেয়ে জনসচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ে
বিতর্ক এবং “প্রাকৃতিক দূর্যোগ” বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ (২০ এপ্রিল) নওগাঁর আত্রাই উপজেলার শলিয়া উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্প। স্কুলের স্টুডেন্ট ফোরামের সদস্যগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান অতিথি হিসেবে বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং অগ্রযাত্রা প্রকল্পের এ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানী প্রতিযোগিতাটি পরিচালনা করেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকমন্ডলীগণ এবং ইউনিট একাউন্টেন্ট গোলাম মোস্তফা।

মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আমিনুল ইসলাম আমিন গ্রেফতার

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আমিনুল ইসলাম আমিন গ্রেফতার

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামী আমিনুল ইসলাম আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম আমিন উপজেলার ভারশোঁ পশ্চিমপাড়ার আবুল কাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের নির্দেশনায় এসআই শাহ আলম ও এসআই ওয়াদুদ তালুকদারের নেতৃত্বে একটি দল রবিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার নিকট থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আত্রাই স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আমিনুল ইসলাম আমিন গ্রেফতার মান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলা মান্দায় জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী; এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের