খুঁজুন
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ, ১৪৩৩

নতুন সরকার গঠনের আহ্বান ইতালিস্থ রোম মহানগর বিএনপির

নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আহ্বান ইতালিস্থ রোম মহানগর বিএনপির

ইটালী থেকে :
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আহ্বান ইতালিস্থ রোম মহানগর বিএনপির

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রোম মহানগর বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করার আহ্বান জানান কাজী আবুল বাশার।

প্রতিবছরের ন্যায় এবারও রাজধানী রোমের মক্কি মসজিদে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইতালি বিএনপি, রোম মহানগর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও ইতালি প্রবাসী বাংলাদেশী‌ প্রায় ছয় শতাধিক রোজাদাররা অংশগ্রহণ করেন।

শনিবার এই দোয়া মাহফিলে ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এর‌ পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, সাবেক সহ সভাপতি হাজী সেলিম ভূঁইয়া, মোঃ বিল্লাল হোসেন,‌ মোঃ বাহার উদ্দিন, বাদল মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন কবির, কাইয়ুম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মামুন বেপারী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি’র সাবেক সহ সভাপতি হাসানুজ্জামান কামরুল, মাসুম বিল্লাহ, গাজী সালাহউদ্দিন সুইট, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, রোম মহানগর সেন্তসেল্লে বিএনপি সাবেক সভাপতি মোঃ মজিবর রহমান সিকদার, রোম মহানগর প্রেনেস্তিনা বিএনপি সাবেক সভাপতি হারিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রোম মহানগর মন্তেমারিও বিএনপি সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, বিএনপি নেতা জলিলুর রহমান, কামাল হোসেন জয়, মোতালেব হোসেন লিটন, সাব্বির আহমেদ, আমানুল্লাহ আমান, মোঃ শাথি, মোঃ শরিফুল ইসলাম, সহ সকল সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করার আহ্বান জানান। এবং প্রবাস থেকেও ভোটাধিকারের দাবি জানান তারা। এবং যতদিন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন না হবে ততদিন পর্যন্ত প্রবাস থেকেও প্রতিটি জিয়ার সৈনিক দের ঐক্যবদ্ধ ও সু-সংগঠিত হয়ে কাজ করারও আহ্বান জানান।

শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের সুস্থতা, শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও দেশবাসীর সহ মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মসজিদে ইমাম হাফেজ আব্দুর রহমান।

এমপি সুলতান মাহমুদ বাবুর উদ্যোগে চরপুটিমারীর অবহেলিত সড়কে উন্নয়নের ছোঁয়া

হোসেন শাহ্ ফকির
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
এমপি সুলতান মাহমুদ বাবুর উদ্যোগে চরপুটিমারীর অবহেলিত সড়কে উন্নয়নের ছোঁয়া

মোঃ হোসেন শাহ্‌ ফকির, ইসলামপুর জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে আইরমারী ফরহাদের বাড়ি থেকে ঈদগাহ হয়ে শাহিনের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ দূর করতে একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হয়েছে। স্থানীয়দের দাবি, এ সড়কটি সংস্কারের ফলে প্রায় এক হাজার মানুষের যাতায়াত সহজ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে এলাকাবাসী নিজস্ব অর্থায়নে চলাচলের সুবিধার্থে কাঁচা রাস্তাটি তৈরি করেছিলেন। তবে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ত। এতে বিদ্যালয় ও মাদরাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হতো।

এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খানের উদ্যোগে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর নজরে আনা হয়। পরে কাবিটা প্রকল্পের অর্থায়নে রাস্তাটি আগের তুলনায় প্রশস্ত ও চলাচল উপযোগী করে সংস্কার করা হয়।

এলাকাবাসী জানান, আগে এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হতো। বর্তমানে রাস্তা সংস্কারের ফলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে। এজন্য তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খান বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুকে জানানো হলে তিনি কাবিটা প্রকল্পের আওতায় দ্রুত রাস্তাটি সংস্কারের নির্দেশ দেন। পরে দ্রুত কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী উপকৃত হয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হাবিবুর রহমান সুমন বলেন, রাস্তাটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ত বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে আলোচনা করা হলে কাবিটা প্রকল্পের অর্থায়নে দ্রুত রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়।”

মান্দায় এলজিইডি সড়কের গাছ কাটার মহোৎসব

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
মান্দায় এলজিইডি সড়কের গাছ কাটার মহোৎসব

নওগাঁর মান্দা উপজেলার তালপাতিলা-চকউলী এলজিইডি সড়কের পাশে থাকা একাধিক ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গাছের মালিকানা, অনুমোদন ও প্রশাসনিক তদারকি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রকাশ্যে এভাবে গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তরগুলো দায় এড়িয়ে যাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

​সরেজমিনে ওই সড়কে গিয়ে দেখা যায়, সারিবদ্ধ ইউক্যালিপটাস গাছের মধ্যে ইতোমধ্যে ১০ থেকে ১৫টি গাছ কেটে ফেলা হয়েছে। বাকি আরও প্রায় ৪০টি গাছ কাটার জোর প্রস্তুতি চলছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের আলোতেই সড়কের ধারের গাছ কেটে নেওয়া হচ্ছে। কিন্তু কার অনুমতিতে গাছ কাটা হচ্ছে এবং গাছগুলোর প্রকৃত মালিক কে, সে বিষয়ে কোনো দপ্তরই স্পষ্ট তথ্য দিতে পারছে না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সরকারি সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

​ঘটনাস্থলে থাকা কাঠ ব্যবসায়ী গিয়াস উদ্দিন জানান, তিনি তালপাতিলা গ্রামের বাসিন্দা মো. এমরান হোসেন মরুর কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় এই গাছ গুলো কিনেছেন। ব্যবসায়ী গিয়াস উদ্দিনের কাছে মোট কতটি গাছ কাটা হবে জানতে চাইলে তিনি বলেন, মো. এমরান হোসেন মরুর জমির সামনে যে গাছ গুলো রয়েছে, কেবল সেগুলোই কাটা হবে, যা সংখ্যায় আনুমানিক ৪০টি।

ব্যবসায়ী গিয়াস উদ্দিনের দাবি, বিক্রেতা মো. এমরান হোসেন মরু তাকে জানিয়েছেন গাছ গুলো তার নিজস্ব জায়গায় রোপণ করা হয়েছিল।

​তবে এ বিষয়ে অভিযুক্ত মো. এমরান হোসেন মরুর মন্তব্য জানতে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। এছাড়া তার মুঠোফোন নম্বর না থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

​স্থানীয় ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আব্দুর রশিদ জানান, তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনের মাধ্যমে জেনেছেন। গাছ গুলো ইউনিয়ন পরিষদের নয়। তবে সড়কটি যেহেতু এলজিইডির, তাই প্রকাশ্য দিবালোকে এভাবে গাছ কাটার ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত খতিয়ে দেখা উচিত বলে তিনি মনে করেন।

​এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আব্দুল কাদের জানান, সড়কটি এলজিইডির হলেও গাছগুলো নির্দিষ্ট কোনো সরকারি দপ্তরের অধীনে লাগানো না হয়ে থাকলে এখানে তাদের আইনিভাবে কিছু করার নেই। যেহেতু এই জায়গার ওপর কোনো দপ্তরের মালিকানা বা তদারকি নিশ্চিত নয়, তাই বিষয়টি সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।

​একই সুরে মান্দা উপজেলা বন কর্মকর্তা আহমেদ আলী মণ্ডল বলেন, উক্ত গাছ বা বাগানটি বন বিভাগের তৈরি করা নয়। যেহেতু এটি তাদের আওতাধীন নয়, তাই কে বা কারা গাছ রোপণ করেছে কিংবা এখন কাটছে, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে সাধারণত অনেক সময় জমির মালিকেরা নিজ দায়িত্বে সড়কের পাশে গাছপালা লাগিয়ে থাকেন। বিষয়টি খতিয়ে না দেখে এই মুহূর্তে সুনির্দিষ্ট মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি।

​এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, বিষয়টি আজই জানতে পারলাম। আগামীকালই স্থানীয় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার)-কে ঘটনাস্থলে পাঠিয়ে তদন্ত করা হবে। সরেজমিনে তদন্ত শেষে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুই শিশু কন্যাকে রেখে মা উধাও

রিয়াজুল হক সাগর, রংপুর
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
দুই শিশু কন্যাকে রেখে মা উধাও

দিনাজপুরের হিলিতে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ‘থাকো টাকা নিয়ে আসি’- এ কথা বলে ছোট সন্তানকে নিয়ে রাস্তার পাশে দুই মেয়েকে রেখে চলে যান এক মা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পার হলেও তিনি আর ফিরে আসেননি। অসহায় শিশু থানা মোড়ে বসে মায়ের অপেক্ষায় কান্নাকাটি করতে থাকে।

আজ রবিবার (১৯ জুলাই) দুপুরে বন্দরের চার নম্বর গেটের সামনে থানা মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা বিষয়টি দেখে হাকিমপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে শিশুদুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

এ নিয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে শিশুদুটির বাবা জীবন ঢাকায় থাকেন এবং তিনি মাদকাসক্ত। অভাব অনটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। যাওয়ার সময় শিশু দুটিকে বলেন থাকো টাকা নিয়ে আসি।

ওসি আরও জানান, শিশুদুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় তাদের দাদা-দাদী জীবিত রয়েছেন। পরিবারের খোঁজ বের করে নিরাপদে শিশুদেরকে তাদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে শিশুদের মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।

এমপি সুলতান মাহমুদ বাবুর উদ্যোগে চরপুটিমারীর অবহেলিত সড়কে উন্নয়নের ছোঁয়া মান্দায় এলজিইডি সড়কের গাছ কাটার মহোৎসব দুই শিশু কন্যাকে রেখে মা উধাও গভীর রাতে কালীগঞ্জের চুপাইরে দুর্ধর্ষ চুরি, রেস্তোরাঁয় অগ্নিসংযোগ, দুই ব্যবসায়ীর বুকফাটা কান্না জনদুর্ভোগ দূর করতে পূবাইলে সড়ক ও ড্রেনেজ উন্নয়নের মেগা উদ্যোগ