খুঁজুন
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র, ১৪৩৩

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর হত্যা: ৪৮ ঘন্টাপর প্রেমিক রাকিব ইসলামপুর থেকে গ্রেফতার

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
বিয়ের প্রলোভনে ধর্ষণের পর হত্যা: ৪৮ ঘন্টাপর প্রেমিক রাকিব ইসলামপুর থেকে গ্রেফতার

 

বিয়ের প্রলোভনে রুপসীকে ধর্ষণ: হত্যা করে পালিয়ে যায় প্রেমিক আল জিহাদ উরফে রাকিব (২১)। প্রেমিক রাকিব কে গতকাল সোমবার জামালপুরের ইসলামপুর উপজেলার হাড়গিলা এলাকা থেকে গ্রেফতার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
জামালপুর জেলা পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এর নির্দেশনায় মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান এবং ওসি স্নেহাশিষ রায়, এস আসিফসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর অবশেষে হাড়গিলা আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয় ।
নিহত রুপসী (১৫) চরপাকেরদহ ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার ছাইরউদ্দিনের মেয়ে।
প্রেমিক আল৷ জিহাদ উরফে রাকিব একই ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার আল মাহমুদ আহমেদের ছেলে।
প্রেসব্রিফিং এ সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল বলেন ঘটনা তদন্তে আমরা জানতে পারি মূল আসামী আল জিহাদ উরফে রাকিব এর সাথে ২০২৪ সালে প্রেমের সম্পর্ক ছিল পরবর্তীতে আল জিহাদ যখন বিয়ে করে এবং একটি সন্তান আসে পরিবারে তখন থেকে রুপসী সাথে যোগাযোগ ছিল মোবাইলেও যোগাযোগ বিচ্ছিন্ন রাখে। রুপসীর বাবাও তার কাছ থেকে সিম নিয়ে নেয় যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। দীর্ঘদিন পরে সিম যখন নেয় তখন কথা হয় রাকিব এর সাথে রুপসীর হাতেও মেহেদী দিয়ে লেখা ছিল রাকিব। রাকিব ছদ্মনাম ছিল রুপসীকে এই নামে পরিচয় দিয়েছে সে। রাকিব একবার মোবাইলে জানিয়ে দেয় রুপসীকে আমার বউ ও একটা বাচ্চা আছে সুতরাং তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না। বৃহস্পতিবার সকাল থেকেই রুপসী রাকিবকে বার বার কল দিতে থাকে এবং রিসিভ করার পর বলতে থাকে আমি তোমাকে ছাড়া বাঁচবো না’ আমি তোমার সাথে সংসার করতে চাই এবং আমি তোমার সাথে পালিয়ে চলে আসবো। যেহেতু কোন ভাবেই বুঝাতে সক্ষম ছিল না সেহেতু পূর্ব পরিকল্পিতভাবেই জিহাদ তাকে ডেকে নিয়ে আসে এসে তাকে পাম্পে নিয়ে যায়। ঐখানে তাকে ধর্ষণ করে মেয়েটির উড়না গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। মেয়েটা হুমকি দিয়েছিল রাকিবকে’ আমাকে যদি না নিয়ে যাও আমি সম্পর্কের কথা প্রকাশ করে দিবো এবং তোমার বউ কে জানিয়ে দিবো। সে জন্য সে তাকে সুপরিকল্পিত ভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারপর লাশ রেখে পালিয়ে যায়। যা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে রুপসী হত্যার আসামী আল জিহাদ উরফে রাকিব ।
উল্লখ্যে যে, গত ২৮ আগস্ট/২৬ সকালে সেচপাম্প ঘর থেকে রুপসী’র মরদেহ উদ্ধার করে পুলিশ। তার হাতে মেহেদী দিয়ে লেখা রাকিব নাম এরই সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। রোববার রাতে আসামী রাকিবকে ইসলামপুরের হাড়গিলা আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে মডেল থানা পুলিশ।

কালীগঞ্জের ঐতিহ্যবাহী বেলাই বিলে উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত জামায়াতে ইসলামীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
কালীগঞ্জের ঐতিহ্যবাহী বেলাই বিলে উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত জামায়াতে ইসলামীর

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে গাজীপুর  জেলার ঐতিহ্যবাহী বেলাই বিলের বিশাল জলাশয়ে ও বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (৩১ আগস্ট) সকালে ঐতিহ্যবাহী বেলাই বিলের বিশাল জলাশয়ের নরুণ, বেরুয়া ও মোহানী এলাকার বিশাল জলাশয়ে এবং পুকুরে বিভিন্ন প্রজাতীর প্রায় ৩৫ কেজী দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান।
এসময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাড. তাজুল ইসলাম, বক্তারপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান, গাজীপুর আইজীবী ফোরামের মহানগরের অফিস সেক্রেটারী ও ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাড. আব্দুল বাছেদ মোল্লা, গাজীপুর আইজীবী ফোরামের মহানগরের সদস্য ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাড. লুৎফর রহমান প্রধান, বাসন থানার জামায়াতের সদস্য হাফেজ আব্দুস সালাম সেলিম, জাংগালিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুল আউয়াল, বক্তারপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা মেছবাহ উদ্দিন আজমী, ডাঃ আব্দুল মোতালিব, মোঃ আলী আকবর, মোঃ জালাল উদ্দিন, এলাকার স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বলেন, বাংলাদেশ মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। দেশের খাল-বিল, নদী-নালা, হাওর-বাঁওড়, পুকুর প্লাবন ভূমি ও বঙ্গোপসাগর মৎস্য সম্পদের প্রধান উৎস। দেশে প্রায় ২৬০ প্রজাতির স্বাদু পানির মাছ রয়েছে এবং প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে এ মাছ থেকে। পুষ্টি নিরাপত্তায় এবং আর্থিক সমৃদ্ধি আনয়নে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচু জমি ও জলাশয় ভরাটের ফলে দিন দিন কমছে মৎস খাতের পরিধি। কলকারখানার বিষাক্ত কেমিক্যাল মৎস উৎপাদনে প্রধান অন্তরায়। জলাশয় দখল, দূষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে সকলকে সচেতন হতে হবে।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৩ প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৩ প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান

Oplus_131072

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলার খলাপাড়া ও বাশাইর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৫২ ধারায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় খলাপাড়ার সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও (গ) ধারায় আরও দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে সবুজ মেডিকেল হলের তাপস ধরকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভাই ভাই মেডিকেল হলের জামিল আহম্মেদকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, গাজীপুরের পরিদর্শক মহিউদ্দীন ওয়ারেছী এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, ভেজাল ও অনিয়ম প্রতিরোধ এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সাপাহারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
সাপাহারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন, আদর্শ ও বিপুল সৃষ্টিসম্ভারকে জাতীয় পর্যায়ে নতুনভাবে তুলে ধরতে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে বছরব্যাপী এই আয়োজনে কবির সৃষ্টিকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে পালন করা নানা কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ আগস্ট সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামাণিক, সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম নাজমুল হুদা প্রমুখ। সহ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দলীয়ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত উদ্দীপনামূলক সংগীত পরিবেশন করা হয়। সমবেত কণ্ঠে গানটি পরিবেশনের সময় পুরো হলরুমে সৃষ্টি হয় প্রাণবন্ত আবহ। নজরুলের দুর্বার অগ্রযাত্রা ও জাগরণের আহ্বান যেন প্রতিটি কণ্ঠে নতুন করে প্রাণ পায়।

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর হত্যা: ৪৮ ঘন্টাপর প্রেমিক রাকিব ইসলামপুর থেকে গ্রেফতার কালীগঞ্জের ঐতিহ্যবাহী বেলাই বিলে উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত জামায়াতে ইসলামীর কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৩ প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান সাপাহারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন শ্রীমঙ্গলে চোরাইকৃত অটোরিকশার ৪ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২