শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান ।
শেরপুর সদর উপজেলার তিনটি তেলের পাম্পে শুক্রবার (৬ মার্চ ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে পাম্পগুলোর রেজিস্টার পরীক্ষা করা হয় এবং উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি যাচাই করা হয়। তদন্তে কোনো অনিয়ম ধরা না পড়ায় কোনো ব্যবসায়ীর উপর জরিমানা আরোপ করা হয়নি। তবে পাম্প মালিকদের সতর্ক করা হয় যাতে তারা কোনোভাবেই তেল মজুদ না রাখে, গ্রাহকদের তেল সরবরাহে বিঘ্ন না সৃষ্টি করে বা কৃত্রিম সংকট সৃষ্টি না করে। অভিযানকালে উপস্থিত ক্রেতাদেরও অতিরিক্ত তেল কিনে অবৈধভাবে মজুদ না করার জন্য উৎসাহিত করা হয়। জেলা প্রশাসন জানায়, আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এমন তদারকি জনস্বার্থে গুরুত্বপূর্ণ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন