খুঁজুন
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র, ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিংড়ায় দোয়া ও মিলাদ মাহফিল

পাবলিক বাংলা :
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিংড়ায় দোয়া ও মিলাদ মাহফিল

আমিনুল হক,সিংড়া (​নাটোর) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় নাটোরের সিংড়ায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
​সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা-এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
​দোয়া ও মিলাদ মাহফিলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
​উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলা মো. আসাদুল ইসলাম আসাদ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন।

কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মাষ্টার হুমায়ুন কবির।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চায়। দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য মোহাম্মদ সোলাইমান আলম, খায়রুল আহসান মিন্টু, আশরাফি হাবিবউল্লাহ, পৌর বিএনপির আহবায়ক মাস্টার হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রমুখ।
প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখরিত করে তোলেন। এসময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশে
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। চলতি বছর দলটি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারগঞ্জে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারগঞ্জে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকালে বালিজুড়ী হাইস্কুল মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে এ আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ র‍্যালির পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর -৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার,সহ সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুসহ অনেকে ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। র‍্যালিটি মাদারগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা বিএনপির গৌরব, সংগ্রাম, আত্মত্যাগ ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের নেতাকর্মীদের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
র‍্যালিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ; বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং দলের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে আলোচনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, গাজী গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সহ-সভাপতি গাজী মো. সুলতান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার, পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, উপজেলা কৃষক দলের সভাপতি সালাম তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনর রশীদ, সদস্য সচিব নাসির উদ্দীন রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহুল আমিন অভি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নসু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষারসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার ও কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন।

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতুব্বর, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল কবির ঝুনু, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী সুমন গাজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ‘গ্রিন কলাপাড়া, ক্লিন কলাপাড়া’র উদ্যোক্তা এবং কলাপাড়া পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির জুয়েল শিকদার, লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বজল বিশ্বাস, নবগঠিত হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগেও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারগঞ্জে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু: নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার ইসলামপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত