দেশ নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও জাতীয় নির্বাচন উপলক্ষে কালীগঞ্জে উঠান বৈঠক
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন তুমলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
শনিবার (২৯ নভেম্বর) উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম বাজার ঐতিহাসিক ঈদগাহ মাঠ প্রাঙ্গনে দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান। জেলা যুবদলের সাবেক সদস্য নয়ন হোসেন ভ‚ইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক মাষ্টার হুমায়ুন কবির।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য মোহাম্মদ সোলাইমান আলম, খায়রুল আহসান মিন্টু, আব্দুল বাসেদ বাচ্চু, গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, তুমলিয়া ইউনিয়নের বিএনপি’র সভাপতি সিরাজ উদ্দিন সিরু, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আকন্দ, বিএনপি নেতা নাজমুল হাই মামুন, মুনজুর হোসেন, থানা যুব দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রানা, তুমলিয়া ইউনিয়নের যুব দল নেতা তারিকুল ইসলাম, প্রিন্স, দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অত্র এলাকার অসংখ শিশু-কিশোর, নারী-পুরুষ এবং সুশিল সমাজের প্রতিনিধিসহ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। তাছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলনকে বিপুল ভোটে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান।
দোয়া মাহফিলে মাসুদ রানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, যিনি জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন বাংলাদেশের মানুষের অধিকার, ভোটের মর্যাদা ও স্বাধীন মতপ্রকাশের পক্ষে সংগ্রাম করেছেন। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতা ও শারীরিক জটিলতায় ভুগছেন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি।



আপনার মতামত লিখুন