খুঁজুন
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

পত্নীতলায় বণিক কমিটির সভাপতি পদে তিন প্রার্থী

পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ণ
পত্নীতলায় বণিক কমিটির সভাপতি পদে তিন প্রার্থী

নওগাঁ জেলা শহরের পরেই নজিপুর বাসস্ট্যান্ড একটি বড় ব্যবসায়িক এলাকা যেখানে ১২৮৪ দোকান বনিক কমিটির অন্তর্ভুক্ত। যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বাণিজ্য হয়। সেইসব ব্যবসায়িদের সংগঠন হলো নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটি।

আসন্ন  নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ্রি বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ৩ ব্যবসায়ী।

আগামী বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত  এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা যায়,  স্মার্ট মোবাইল কমপ্লেক্সের স্বত্বাধিকারী এ জেড মিজান মই প্রতীক, সাদেক বস্ত্রালয়ের স্বত্বাধিকারী  আফতাব হোসেন চেয়ার প্রতীক এবং  জলযোগ হোটেলের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যতকেই হতে চান আগামী তিনবছের জন্য ব্যবসায়ীদের নেতা। তবে বণিক সদস্যরা যাকে সর্বোচ্চ ভোট দিবেন তিনিই  সভাপতি নির্বাচত হবেন।

সাধারণ সম্পাদক পদে সোনার বাংলা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী এম আর  মোস্তফা , সিটি ডায়াগনস্টিক এর স্বত্বাধিকারী হারুন অর রশিদ, কাঁচা বাজারের ব্যবসায়ী নাহিদ খান এবং রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও  সহ সভাপতি পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন দপ্তর সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  ক্রীড়া সম্পাদক ১ জন প্রচার সম্পাদক ১জন কার্যককরী সদস্য ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনী ইশতেহার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে দোকানে দোকানে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিন যত ঘনিয়ে আসছে প্রচার প্রচারনা গণসংযোগ আরও সরব হচ্ছে।

একাধিক বণিক সদস্যরা বলেন বিপদে আপদে সুখে দুঃখে যাকে পাশে পাবো তাকেই আমরা ভোট দিবো।

সভাপতি প্রার্থী এজেড মিজান বলেন, “যতদিন বেঁচে থাকবো আমার ব্যবসায়ী ভাইদের সেবক হয়ে কাজ করবো,
আমার বণিক ভাইয়েরা ভোট দিয়ে  এই  কমিটিতে বিগত ৪ বার সাধারণ সম্পাদক নির্বাচত করেছিল এবারও ব্যবসায়ীরা আমাকে আস্বস্ত করেছে তারা আমাকে ভোট দিবেন, আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ!

নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল বলেন, এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে আমরা নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন স্যারের সাথে দফায় দফায় মিটিং করেছি, অস্থায়ী সেনাক্যম্পে, থানার ভারপ্রাপ্ত কর্মকতা এবং আনসার ভিডিবির যিনি দায়িত্বে আছেন  আমরা  চিঠি দিয়েছি। নির্বাচনটা আরও স্বচ্ছ করার জন্য পুরো নির্বাচন ব্যবস্থা সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং প্রজেক্টরের মাধ্যমে বাহিরে বড় পর্দায় লাইভ সম্প্রচার দেখানো হবে।  সর্বোপরি অতীতের ন্যায় এ নির্বাচন হবে না।
প্রত্যক ভোটার কে পাশ বই দেওয়া হয়েছে পাশবই নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবে প্রিজাইডিং অফিসার সেই পাশ বইয়ে ভোটার নং ও ছবি মিলিয়ে  স্বাক্ষর ও সীল দিবেন। একটি পাশবই দিয়ে একটা ভোট দিতে পারবেন।  আমরা কথা দিচ্ছি  হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ ও নিরেপক্ষ নির্বাচন উপহার দিবো ইনশাআল্লাহ!

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

রংপুরে আজিজার রহমান নামে এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মর্ডান মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।

আজিজার রহমান গাইবান্ধা -০৩ (পলাশবাড়ি-সাদুল্লাহপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী। মনোনয়ন বাতিল হওয়ায় আপিল শুনানিতে অংশ নিতে ঢাকা গিয়েছিলেন। মনোনয়ন ফেরত পেয়ে বাসযোগে ঢাকা থেকে নিজ এলাকায় তিনি ফিরছিলেন বলে জানা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় মর্ডান মোড়ে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজিজার রহমানকে উদ্ধার করে। পরে তার জ্ঞান ফেরানো হয়।

জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানান, বাড়ি ফেরার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকায় বাসে উঠেছিলেন। তার পূর্ব পরিচিত একজন সঙ্গে ছিলেন। পথে তাকে ডিম খাইয়েছিলেন ওই ব্যক্তি। এরপর তার জ্ঞান হারিয়ে যায়।

ওসি আরও বলেন, আজিজার রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু তার নিখোঁজের খবরে সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, তাই সেখান থেকে পুলিশ আসলে তাকে হস্তান্তর করা হবে।

সিংড়ায় জার্জিস কাদিরকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন

আমিনুল হক, সিংড়া ( নাটোর) প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
সিংড়ায় জার্জিস কাদিরকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন

নাটোর-৩ সিংড়া আসনে ১০ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবুকে
পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিকের ব্যানারে শতাধিক মানুষ।
শুক্রবার বিকেল ৫ টায় সিংড়া বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান, জুলাই যোদ্ধা বায়েজিদ বোস্তামী, আলআমিন প্রমুখ।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ১০ দলীয় জোটের প্রার্থীতা প্রত্যাহারের দাবি জানানো হয়।
তাছাড়া কঠোর কর্মসূচির ঘোষনা দেন।
বক্তারা বলেন, জার্জিস কাদির বাবু ফ্যাসিবাদের দোসর। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ও রাজশাহীর সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ জন। এর আগে সে রাজশাহীর বিএনপির নেতা মিনুর ঘনিষ্ঠজন ছিলো। তার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান তারা।

কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস।
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ি উপজেলা শাখার সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে পুলিশ আটক করেছে। অভিযোগ উঠেছে, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার মিথ্যা ট্যাগ দিয়ে এই আটক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

স্থানীয় জুলাই যোদ্ধা, সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল হোসেন সৌরভ দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি আন্দোলনের সম্মুখসারিতে থেকে সাহসী ভূমিকা পালন করেন। এমন একজন পরিচিত আন্দোলনকর্মীকে হঠাৎ করে ছাত্রলীগের ট্যাগ দিয়ে আটক করার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আটকের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানান। তারা স্পষ্টভাবে দাবি করেন, শাহজালাল হোসেন সৌরভ কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত নন। তাকে ভিন্ন পরিচয়ে চিহ্নিত করা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আন্দোলন সংশ্লিষ্টদের মতে, এটি একটি পরিকল্পিত হয়রানি এবং চলমান ছাত্র আন্দোলনের নেতৃত্বকে দমন করার অপচেষ্টা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন এক বিবৃতিতে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও আমাদের ফুলবাড়ি উপজেলা সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পুলিশ গ্রেফতার করেছে। এটি সম্পূর্ণ অন্যায় ও সুস্পষ্ট ষড়যন্ত্র।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ দুপুর ১২টার মধ্যে সৌরভকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা কুড়িগ্রামজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, যাচাই-বাছাই ছাড়াই রাজনৈতিক ট্যাগ দিয়ে কাউকে আটক করা হলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ন্যায়বিচারের প্রশ্নকে গভীরভাবে আঘাত করে। তারা দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং নির্দোষ হলে অবিলম্বে সৌরভের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মহল যথাযথ পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার সিংড়ায় জার্জিস কাদিরকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক ঘাটাইলে আটক ১০৫টি রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল সেনবাগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান