নওগাঁ জেলা শহরের পরেই নজিপুর বাসস্ট্যান্ড একটি বড় ব্যবসায়িক এলাকা যেখানে ১২৮৪ দোকান বনিক কমিটির অন্তর্ভুক্ত। যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বাণিজ্য হয়। সেইসব ব্যবসায়িদের সংগঠন হলো নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটি।
আসন্ন নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ্রি বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ৩ ব্যবসায়ী।
আগামী বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা যায়, স্মার্ট মোবাইল কমপ্লেক্সের স্বত্বাধিকারী এ জেড মিজান মই প্রতীক, সাদেক বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আফতাব হোসেন চেয়ার প্রতীক এবং জলযোগ হোটেলের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যতকেই হতে চান আগামী তিনবছের জন্য ব্যবসায়ীদের নেতা। তবে বণিক সদস্যরা যাকে সর্বোচ্চ ভোট দিবেন তিনিই সভাপতি নির্বাচত হবেন।
সাধারণ সম্পাদক পদে সোনার বাংলা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী এম আর মোস্তফা , সিটি ডায়াগনস্টিক এর স্বত্বাধিকারী হারুন অর রশিদ, কাঁচা বাজারের ব্যবসায়ী নাহিদ খান এবং রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও সহ সভাপতি পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন দপ্তর সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্রীড়া সম্পাদক ১ জন প্রচার সম্পাদক ১জন কার্যককরী সদস্য ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনী ইশতেহার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে দোকানে দোকানে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিন যত ঘনিয়ে আসছে প্রচার প্রচারনা গণসংযোগ আরও সরব হচ্ছে।
একাধিক বণিক সদস্যরা বলেন বিপদে আপদে সুখে দুঃখে যাকে পাশে পাবো তাকেই আমরা ভোট দিবো।
সভাপতি প্রার্থী এজেড মিজান বলেন, “যতদিন বেঁচে থাকবো আমার ব্যবসায়ী ভাইদের সেবক হয়ে কাজ করবো,
আমার বণিক ভাইয়েরা ভোট দিয়ে এই কমিটিতে বিগত ৪ বার সাধারণ সম্পাদক নির্বাচত করেছিল এবারও ব্যবসায়ীরা আমাকে আস্বস্ত করেছে তারা আমাকে ভোট দিবেন, আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ!
নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল বলেন, এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে আমরা নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন স্যারের সাথে দফায় দফায় মিটিং করেছি, অস্থায়ী সেনাক্যম্পে, থানার ভারপ্রাপ্ত কর্মকতা এবং আনসার ভিডিবির যিনি দায়িত্বে আছেন আমরা চিঠি দিয়েছি। নির্বাচনটা আরও স্বচ্ছ করার জন্য পুরো নির্বাচন ব্যবস্থা সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং প্রজেক্টরের মাধ্যমে বাহিরে বড় পর্দায় লাইভ সম্প্রচার দেখানো হবে। সর্বোপরি অতীতের ন্যায় এ নির্বাচন হবে না।
প্রত্যক ভোটার কে পাশ বই দেওয়া হয়েছে পাশবই নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবে প্রিজাইডিং অফিসার সেই পাশ বইয়ে ভোটার নং ও ছবি মিলিয়ে স্বাক্ষর ও সীল দিবেন। একটি পাশবই দিয়ে একটা ভোট দিতে পারবেন। আমরা কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ ও নিরেপক্ষ নির্বাচন উপহার দিবো ইনশাআল্লাহ!

পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ । ৬:৩৮ পূর্বাহ্ণ