ইসলামপুরে পৌর বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকে গণসংযোগ ও র্যালি
মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের মুশারফগঞ্জ বাজার এলাকায় এ গণসংযোগ ও র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব খন্দকার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার দেলু, সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি কারিমুল্লাহ বেপারী, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান, ৯নং নম্বর ওয়ার্ড সভাপতি জহির উদ্দিন রাজা, সাধারণ সম্পাদক রতন, ছাত্রনেতা রাজু, মশিউর রহমান মিতুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমার নেতা আলহাজ সুলতান মাহমুদ বাবু ৪০ বছর যাবত বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে আমাদেরকে বুকে আগলে রেখে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করে দলের কার্যক্রমকে শক্তিশালী করে গড়ে তোলেছেন। আমার বিশ্বাস পৌর শহরের ৯টি ওয়ার্ডের জনগণ আগামী জাতীয় সংদদ নির্বাচনে আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাইকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
গণসংযোগকালে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং জনগণের দোরগোড়ায় দলের বার্তা পৌঁছে দেন।



আপনার মতামত লিখুন