খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

১৭ বছর মামলার ভয় দেখিয়ে সাধারন মানুষের জমি আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে ভূমিদস্যুর শাস্তির দাবিতে মানববন্ধন

পাবলিক বাংলা :
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
১৭ বছর মামলার ভয় দেখিয়ে সাধারন মানুষের জমি আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে ভূমিদস্যুর শাস্তির দাবিতে মানববন্ধন

কুয়াকাটা (কলাপাড়া) প্রতিনিধি : পটুয়াখালির কলাপাড়ায় দীর্ঘ ১৭ বছর মামলার ভয় দেখিয়ে সাধারন মানুষের জমি আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে ভূমিদস্যু আনোয়ারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার(২১ অক্টোবর) সকাল ১১ টায় ধুলাস্বার ইউনিয়নের ভুক্তভোগী ও নিরীহ সাধারন মানুষের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত আনোয়ার উপজেলার ধুলাস্বার ইউনিয়নের নওয়াব আলি মেম্বারের ছেলে।তিনি পেশায় একজন আইনজীবী।অভিযোগ রয়েছে, ভুমিদস্যু আনোয়ার আওয়ামীলিগ নেতাদের ছত্রছায়ায় থেকে অবৈধভাবে জমি দখল, ভয়ভীতি দেখানো ও ভুয়া দলিল তৈরি করে বহু মানুষের বাসস্থান ও কৃষিজমি থেকে উচ্ছেদ করছেন। তার ভুয়া মামলা থেকে রেহাই পাননি তার আপন চাচাও।

অভিযুক্ত আনোয়ারের আপন বড় চাচা ইব্রাহীম (৭১) বলেন,আনোয়ার একটা মামলা বাজ। রেকর্ডি সম্পত্তি বিক্রি করেও সেই জমি মালিকদের খাইতে দেয় না।কোনা সালিশ ব্যবস্থা মানতাছেনা। বারবার মামলা দিয়ে হয়রানি থেকে আমরা বাচতে চাই,এবং সুষ্ঠ ফয়সালা চাই আমরা।

ভূমিদস্যু আনোয়ারের হাত থেকে রেহাই পাননি ৫২ বছরের হাসিনাও। জানতে চাইলে তিনি বলেন,আনোয়ার নামের ওই ব্যক্তি দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের জমি দখল করে আসছে।জমির কাছে গেলে আমাকে পানিতে চুবিয়েছে। থানায় গেছি তাহারা বলছে আমরা পারিনা। আল্লাহরকাছে বলেন। একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানি করতেছে।আমরা চাই সুষ্ঠ ফয়সালা।

ভূমিদস্যু আনোয়ারের মামলায় নিঃস্ব হওয়ার পথে কুয়াকাটা সৈকতের ডাব ব্যবসায়ি হারুন। জানতে চাইলে কান্নাজড়িত কন্ঠে বলেন, এখানে প্রশাসনও তার পক্ষ নেয়। কেউ প্রতিবাদ করলে হুমকি আসে। আমরা এখন আমাদের নিজেদের বাড়িতেই নিরাপদ না। এ ভূমিদস্যু প্রভাবশালী রাজনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রেখেছেন। তার বিরুদ্ধে কথা বললেই হয়রানি, মামলা, এমনকি হামলার শিকার হতে হয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে আনোয়ার হাওলাদার কে ফোন দিলে তিনি কোর্টে ব্যস্ত আছেন বলে সংযোগটি কেটে দেন।
মানববন্ধনে ভুক্তভোগী , শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
###

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ