নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
নতুনের বার্তা লাল সবুজের জমিনে ” শ্লোগানে আন্তর্জাতিক সংগঠন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ৬ অক্টোবর ২০২৫, সোমবার, সন্ধ্যা ৭ টায় নতুনতারা ভবন, খুলনায় কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক এবং সাপ্তাহিক নতুনতারা সম্পাদক প্রকাশক শেখ আবু আসলাম বাবু। প্রধান আলোচক ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা সমাজসেবক ও নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং সাপ্তাহিক নতুনতারা সহঃ সম্পাদক শাখাওয়াৎ হোসেন স্বপন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মনিরুজ্জামান আকন, মেঠো কবি মফিদুল ইসলাম, সরদার আব্দুল আজিজ, রূপসা সাহিত্য সংগঠন এর সভাপতি বদিউল আলম চৌধুরী, সেলিনা আক্তার ইরানি প্রমূখ।কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ফুলতলা উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক মনোনীত করা হয় সরদার আব্দুল আজিজ কে।নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা’র ২০০ তম আড্ডা উপলক্ষে আগামী ২৫ অক্টোবর ২০২৫, শনিবার, দিনব্যাপী নৌভ্রমণের আয়োজন করা হয়।নৌভ্র
মণ উদযাপন কমিটি
আহবায়কঃ শাখাওয়াৎ হোসেন স্বপন
সদস্য সচিবঃ ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু
সদস্যঃ শেখ আবু আসলাম বাবু
সদস্যঃ মোঃ আশরাফুল আলম
সদস্যঃ সরদার আব্দুল আজিজ



আপনার মতামত লিখুন