নোয়াখালীর কৃতি সন্তান জায়দুল হক সোহেল এখন ঢাকা জার্নালের ইতালি প্রতিনিধি
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর গর্ব, রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, তরুণ ও উদীয়মান সাংবাদিক *জায়দুল হক সোহেল* সম্প্রতি বাংলাদেশের জাতীয় গণমাধ্যম *Dhaka Journal*–এর *ইতালি প্রতিনিধি* হিসেবে যুক্ত হয়েছেন।
পেশাগত দক্ষতা ও প্রবাসী সমাজের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে ইতোমধ্যেই প্রবাসী সাংবাদিকতার জগতে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন সোহেল। তিনি দীর্ঘদিন ধরে ইউরোপের জনপ্রিয় ইসলামিক টেলিভিশন *টিভিওয়ান*-এর ইতালি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, ইতালির সুপরিচিত বাংলা দৈনিক *“দৈনিক জন্মভূমি”*-তে তিনি *স্টাফ রিপোর্টার* হিসেবে কাজ করছেন।
সাংবাদিক জায়দুল হক সোহেল প্রবাসী সমাজের নানা সমস্যা, সাফল্য ও সম্ভাবনার চিত্র নিয়মিতভাবে তুলে ধরছেন বিভিন্ন মাধ্যমে। তার সংবাদ প্রতিবেদন ইতালির বাঙালি কমিউনিটিতে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সাংবাদিকতা ছাড়াও তিনি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। Dhaka Journal-এর ইতালি প্রতিনিধি হিসেবে তার এই নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। তারা বিশ্বাস করেন, জায়দুল হক সোহেল তার পেশাদারিত্ব ও মানবিক দায়বদ্ধতার মাধ্যমে প্রবাসীদের কথা আরও বেশি তুলে ধরতে পারবেন আন্তর্জাতিক পর্যায়ে।
তাঁকে আইডি কার্ড ও টেলিভিশন লোগো হস্তান্তরে উপস্থিত ছিলেন বাংলা প্রেসক্লাব ইতালি সাধারণ সম্পাদক লাবণ্য অঞ্জন চৌধরী, সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন প্রমুখ|


আপনার মতামত লিখুন