খুঁজুন
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কালীগঞ্জে নবাগত ইউএনও’র সাথে জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
কালীগঞ্জে নবাগত ইউএনও’র সাথে জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময়

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম মতবিনিময় করেছেন। এসময় জামায়াত নেতৃবৃন্দ নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানান এবং বই উপহার দেন।
রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো.খায়রুল হাসান।

মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. মো. তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মো. আনিসুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়নের জামায়াতের আমীর-সেক্রেটারী, উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।
এসময় খায়রুল হাসান বলেন বর্তমান পরিস্থিতিতে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসারকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত

পাবলিক বাংলা :
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর : রংপুর।রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। গত ৩ মাসে রংপুর মহানগরীসহ উপজেলা পর্যায়ে ১৩টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া ধর্ষণের শিকার হয়েছে ৩৭ জন। তিন মাসে ৮৯৯টি অপরাধ সংগঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।

তিনি আরও জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ৬ জনের খুন হয়েছে। এছাড়া ৩৫টি চুরি, ৪টি অপহরণ ও ৯ জন ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩০৪টি।

অক্টোবর মাসে জেলায় ৫ জনের খুন হয়েছে। ৩২টি স্থানে চুরি এবং ৩টি স্থানে সিধেল চুরির ঘটনা ঘটেছে। এ মাসে ৩টি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন। ২১টি ধর্ষণের ঘটনার মধ্যে নগরীর বাহিরে উপজেলা পর্যায়ে ঘটেছে ২০টি। এছাড়া অক্টোবরে একটি ডাকাতির ঘটনাও ঘটেছে। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩১৩টি।

নভেম্বর মাসে ২টি খুনের ঘটনা ঘটেছে। চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিধেল চুরির ঘটনা ২টি। এ মাসে অপহরণের ঘটনা ঘটছে ৩টি। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাহিরে। এছাড়াও নভেম্বর মাসে ৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ২৮২।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সরকারি আইনজীবী আব্দুল হাদী বেলালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন নেতাকর্মী ও সমর্থকরা।

রবিবার বিকেলে কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমানের নেতৃত্বে উপজেলার ১১নং কালিকাপুর ইউনিয়নের নলতৈড় ও কালিনগর গ্রামে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার রহমান, চকগোপাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী, মান্দা থানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক হাবিবুর রহমান হাবিব, কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হোসেন, মামুন জোয়ারদার, রায়হান হোসেন, মিজান, আব্দুল হান্নানসহ সাবেক ছাত্রনেতা ও মান্দা থানা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম সম্পাদক যুবনেতা শরিফ উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করা জরুরি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ মুক্তিপণের ঘটনায় কালীগঞ্জে ১১ মামলার আসামী সাকিল মোল্লাসহ গ্রেফতার-৩