কালীগঞ্জে বি এন পি ও অংগ সংগ ঠনের বিজয় মিছিল অনুষ্ঠিত
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধিঃ ৫ আগস্টের বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে এক বিশাল বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
৫ আগস্ট বিকেলে উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন মাস্টারের সভাপতিত্বে এবং আহবায়ক সদস্য আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ.কে.এম. ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোহাম্মদ ছোলায়মান আলম, মো. আশরাফী হাবিবুল্লাহ, ফরিদ আহম্মেদ মৃধা, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌর বিএনপির আহবায়ক সদস্য ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু প্রদীপ মিত্র (ভজন), গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৃষ্টি ভেজা আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপজেলা চত্বরে সমবেত হয়। প্রধান অতিথির বক্তব্য শেষে বৃষ্টিতে ভিজে দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের সঙ্গে নাচগান ও উল্লাস করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন।



আপনার মতামত লিখুন