খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

পরিচ্ছন্ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নাই ইউএনও সানজিদা রিকতা

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
পরিচ্ছন্ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নাই ইউএনও সানজিদা রিকতা

রূপসা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পারে একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এজন্য পরিচ্ছন্ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নাই। তিনি আরো বলেন, হলুদ সাংবাদিকতা একটি কাঠামোকে ধ্বংস করে দেয়। যার কারণে সঠিক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আজ বিকেলে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াজ শেখ, রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য রেশমা আক্তার। রূপসা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিকের পরিচালনায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, সহ-সভাপতি খান মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আখতার খান, সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাংগঠনিক সম্পাদক এমডি আলিদ শেখ, দপ্তর সম্পাদক হামিদুল হক, প্রচার সম্পাদক তুরান মল্লিক, নির্বাহী সদস্য মোঃ আব্দুল কাদের, সদস্য আবু হারুন আর-রশিদ, তৌহিদুল ইসলাম কচি, চিত্তরঞ্জন সেন, আশিকুজ্জামান বাবু, বেনজির হোসেন, চন্দন ভট্টাচার্য্য, হাসানুজ্জামান মনি, নাঈমুজ্জামান শরীফ, আব্দুস সালাম। অনুষ্ঠান শেষে অনলাইন নিউজ পোর্টাল বঙ্গ নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা কেক কাটেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ