সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়
জামায়াত নেতার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়
Oplus_131072
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন সংসদীয় গাজীপুর-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদ প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোঃ খায়রুল হাসান।
রোববার (২২ জুন) দুপুরে গাজীপুর সদর থানার বাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আয়োজনে অ্যাকুয়া বিলাস, কেশরিতায় সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাড়িয়া ইউনিয়ন যুব বিভাগের সহ সভাপতি মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ১ নং ওয়ার্ড সভাপতি মো: মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর সদর থানার নায়েবে আমীর বাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার মাওলানা শফিকুল ইসলাম, বাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুর রশিদ, হিন্দু ধর্মাবলম্বী নেতা অপূর্ব চন্দ্র, আনন্দ চন্দ্র দাস, উত্তম দাস, শ্রী আশুতোষ চন্দ্র দাস, জামায়াত নেতা মো: ওয়াকিল উদ্দিন ও মো: জাকির হোসেনসহ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে সকল ধর্মের অধিকার নিশ্চিত করবে। হিন্দুসহ অন্য ধর্মের উপালনালয়, তাদের সন্মান এবং সম্পদের ওপর ইসলামপন্থী তথা জামায়াত ইসলামী দ্বারা কখনো কোন ক্ষতি হয়নি। ৫ আগষ্ট পরবর্তী অন্যান্য ধর্মাবলম্বীদের মন্দির এবং ঘর বাড়ি পাহারা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে জামায়াত কর্মীরা। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সকল ধর্মের লোকদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার নিশ্চিত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


আপনার মতামত লিখুন