খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

চাঁদাবাজি মামলার আসামী রতন খান আটক

কালীগঞ্জে চাঁদাবাজি মামলার আসামী রতন খান আটক

গাজীপুর থেকে :
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১০:২১ অপরাহ্ণ
কালীগঞ্জে চাঁদাবাজি মামলার আসামী রতন খান আটক

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ছিনতাই, মারধর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, হত্যার হুমকি ও চাঁদাবাজির ঘটনায় এজাহার ভুক্ত আসামী রতন খান নামে এক চাঁদাবাজকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) দুপরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশার বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির মামলার অন্যতম আসামী মোঃ রতন খানকে (৪৯) আটক করা হয়। মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে। আসামী রতন খান মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর এলাকার মৃত আব্দুছ সাত্তার খানের পূত্র।

উল্লেখ, গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র, রামদা, লোহার পাইপ, লাঠিসোটা ও পিস্তল নিয়ে ‘‘ইউনিয়ন এলপিজি অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনে” হামলা চালায়। এসময় হামলাকারীরা প্রতিষ্ঠানের কর্মচারীদের মারধর, ভাংচুর, প্রায় সোয়া পাঁচ লক্ষ টাকা ছিনতাই, হত্যার হুমকি ও দশ লক্ষ টাকা চাঁদা দাবী করে।

এঘটনায় প্রতিষ্ঠানের সত্বাধিকারী জামিল ওয়াহেদ বাদী হয়ে মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর এলাকার মৃত আব্দুছ সাত্তার খানের পূত্র মোঃ রতন খান (৪৯), কিরণ খানের পূত্র নাফিজ খান (২০) ও দড়িবাঘুন এলাকার আবুল হোসেনের পূত্র সেলিম (২৫) ও অজ্ঞাত আরোও ১৭/১৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ৯, তারিখ ১১/০২/২৫ ইং।
মামলার তদন্তের স্বার্থে গতকাল মঙ্গলবার (৪ মার্চ)বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মোঃ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন এবং ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম। পরিদর্শন শেষে ব্যবসা প্রতিষ্ঠানটি খুলে দেন এবং নির্দ্বিধায় ব্যবসা চালু রাখতে কর্মচারীদের আশ্বাস দেন ওই পুলিশ কর্মকর্তা।

ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি ঘটনার সঙ্গে জড়িত আসামীদের দ্রুতই গ্রেফতার করতে পারব।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ