খুঁজুন
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র, ১৪৩৩

সহকারী কমিশনার ভূমি,বনপাড়া পৌর প্রশাসক ও ঠিকাদারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বড়াইগ্রামে সহকারী কমিশনার ভূমি,বনপাড়া পৌর প্রশাসক ও ঠিকাদারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বড়াইগ্রাম থেকে :
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ
বড়াইগ্রামে সহকারী কমিশনার ভূমি,বনপাড়া পৌর প্রশাসক ও ঠিকাদারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল ইসলাম এবং ঠিকাদার সাইফুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেছে ভুক্তভোগী সাধারণ জনগণ।
আজ ৮ই ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২ টার দিকে বনপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড দিয়ার পাড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষুপ্ত জনতা। বনপাড়া পৌরসভার অবৈধ স্থাপনা বিনা নোটিশে ভেঙে ফেলার প্রতিবাদে ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে বড়াইগ্রাম সহকারী কমিশনার ভূমি ও বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল ইসলামের অপসারণ দাবিকরে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করে তারা।
উল্লেখ্য, বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের অধীনে পয়ঃনিস্কাশনের জন্য খাল খনন করতে বনপাড়াস্থ জিয়া খালের পাশে অবৈধ স্থাপনা ভাঙ্গা শুরু করে পৌর কর্তৃপক্ষ।  তবে পুনর্বাসন না করে বিনা নোটিশে ভেঙে ফেলার প্রতিবাদে এই বিক্ষোভ করে স্থানীয় ভুক্তভোগীরা।
এসময় ভুক্তভোগীরা জানান, আমরা সরকারি নিয়ম অনুযায়ী ৯৯ বছরের জন্য লীজ নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি। আমাদের কাগজপত্র রয়েছে। তারপরও বিনা নোটিশে আমাদের বসতবাড়ি ভেঙে ফেলা হয়েছে।, আমরা দ্রুত সময়ের মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই সহকারী কমিশনার ভূমি ও বনপাড়া পৌর প্রশাসক এর অপসারণ দাবী জানাচ্ছি।
বিক্ষোভকারীদের পক্ষে বনপাড়া পৌর যুবদলের ১নং যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম শুভ জানান, অসহায় গরীব মানুষের বাড়ি ভেঙে ফেললে তারা কোথায় যাবে। তিনি আরো বলেন, অসহায় মানুষের পাশে আছি আগামীতেও থাকবো। পরে বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিনী জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নূর কচি বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে তারা এই কর্মসূচি প্রত্যাহার করে।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা পরিদর্শন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা পরিদর্শন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর

 

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগী সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রবিবার (১৬ই আগস্ট) বিকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছয়তলা বিশিষ্ট নতুন আইসোলেশন ভবনের উদ্‌বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগী সেবার মান বাড়াতে তিনি প্রতিমুহূর্তে হাসপাতালের পরিচালক এবং গণপূর্ত অধিদপ্তরের (চডউ) প্রকৌশলীর সঙ্গে কথা বলে বিষয়গুলো নজরদারিতে রাখছেন। হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান।

তিনি জানান, হাসপাতালের লাইটিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে ইতোমধ্যে সভা করা হয়েছে। খুব শীঘ্রই এসব বাস্তবায়নের মাধ্যমে প্রত্যক্ষ অগ্রগতি পরিলক্ষিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমুখ।

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানন এবং কোশল বিনিময় করেন।

রোববার দুপুরে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদার,সাধারন সম্পাদককুশল রাজ পাল ও যুগ্ম সাধারন সম্পাদক অমর চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উস্থিত ছিলেন,বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিবু পোদ্দার ও সদস্য চন্দন কুমার দাস প্রমুখ।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন,বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিদর্শন। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে দীর্ঘদিনের যে ভাতৃত্বের বন্ধন রয়েছে সেটা অটুট থাকবে বলে তিনি আশাবদ ব্যক্ত করেন এবং এই সংগঠনের যেকোন কার্যক্রমে জেলা প্রশাসন সহযোগিতা করবে বলে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৬.০৮.২৬

বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

নাটোর প্রতিনিধি: “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
সহকারী মৎস্য কর্মকর্তা মোবাশ্বির হোসেন বিপ্লবের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়ানুর কচি, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজিব আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মো. সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মৎস্যজীবী ইব্রাহিম হোসেন এবং মৎস্যচাষি আব্দুল কুদ্দুস মজুমদার প্রমুখ।
বক্তারা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ন দিক তুলে ধরে, মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে মৎস্যজীবীদের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া মৎস্য যুব উদ্যোক্তা আসিফ ইকবাল ও মৎস্য উৎপাদক আব্দুল কুদ্দুসকে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী, মৎস্যচাষি, সরকারি কর্মকর্তা, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মোঃ রেজাউল করিম মৃধা
নাটোর প্রতিনিধি
১৬ই আগষ্ট রবিবার ২০২৬
মোবাইল -০১৭১৩-৭২৪৮৪৫

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা পরিদর্শন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা ঘাটাইলে ইটভাটায় ডাকাতি: ম্যানেজারকে অচেতন করে ৭ লাখ টাকার মালামাল লুট কুয়াকাটার পর্যটন ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনে সমন্বিত উদ্যোগের আহ্বান