ভ্রাম্যমান আদালতে কালীগঞ্জে ৩ জনকে কারাদন্ড
পৃথক দুই ভ্রাম্যমান আদালতে কালীগঞ্জে ৩ জনকে কারাদন্ড
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জের পৌর সভা এলাকায় পৃথক তিন মামলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন জনকে অর্থদন্ডসহ বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেককেই সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
তিনটি পৃথক মামলায় পৌর সভার দড়িসোম এলাকার তিন আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় একশত টাকা করে মোট তিন শত টাকা অর্থদন্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এসময় প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোজাম্মেল হক, উপপরিদর্শক জুয়েল মিয়া, বেঞ্চ সহকারী মো: আলামিন ভূঁইয়া ও জাকির হোসেন।
কালীগঞ্জ, গাজীপুর
০৫/০২/২৫ ইং


আপনার মতামত লিখুন