খুঁজুন
শনিবার, ২৩ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু’র মৃত্যু! উভয় পরিবারে শোকের মাতম

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু’র মৃত্যু! উভয় পরিবারে শোকের মাতম

 

জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু’র মৃত্যু! হয়েছে।  শুক্রবার দুপুরে নদীর পানিতে ডুবে মারা যায় উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের  মহিষবাথান এলাকার রবিউল ইসলাম উরফে অবিজল এর মেয়ে লিজা আক্তার (১০) ।  সে মহিষবাথান বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  বেলা আড়াই ঘটিকায় ১ নং চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার জুরসেদ মিয়ার ৩ বছর বয়সী ছেলে ইয়াসিন পানিতে ডুবে মারা যায়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে মহিষবাথান এলাকার রবিউল ইসলাম উরফে অবিজল তার এক ছেলে(১২) ও এক মেয়ে লিজা (১০)  কে নিয়ে বাড়ীর পশ্চিম পাশে ঝাড়কাটা নদীতে গোসল করতে গিয়ে দুপুরে নিখোঁজ হয় লিজা আক্তার (১০)।  খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে এবং প্রায় আধা ঘণ্টা পর অর্থাৎ বেলা পৌনে ৩ টায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

একই উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় ৩ বছর বয়সী শিশু ইয়াসিন (৩) বেলা আড়াই ঘটিকায়  নিজ বাড়ীর আঙ্গিনায় খেলছিল। দাদী বারান্দায় চাউল ঝারতে ছিলেন এমতাবস্থায় খেলতে খেলতে বাড়ীর নিচেই ডোবায় গড়ে পড়ে গিয়ে ডুবে মারা যায় শিশু ইয়াসিন। তার মৃত্যু নিশ্চিত করে তেঘরিয়া বাজারে একজন পল্লী চিকিৎসক।

এ ব্যাপারে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন সিদ্দিকুর রহমান জানান সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে গিয়ে আমরা ১৫/২০ মিনিটের মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন করি এবং পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করি।

মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায় জানান খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের প্রস্তূূতি নেয় পরিবার।

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কড়া হুশিয়ারি

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কড়া হুশিয়ারি

 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা না হলে ঈদের পর বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

বুধবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারের মিলনায়তনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ের মানুষের গণজাগরণ প্রমাণ করেছিল এটি এ অঞ্চলের মানুষের অস্তিত্বের লড়াই। তবে প্রতিশ্রুতি থাকলেও এখনো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য আসায় জনগণের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৬ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—একনেকে প্রকল্প অনুমোদন, রোডম্যাপ ঘোষণা, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ, স্বশাসিত কর্তৃপক্ষ গঠন, নদীভিত্তিক শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি, নদী খনন ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন প্রস্তাব।

এছাড়া তিস্তা নদীর অববাহিকায় কৃষিভিত্তিক শিল্পাঞ্চল, হিমাগার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলারও দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, সদস্য মোহাম্মদ আলী, বখতিয়ার হোসেন শিশিরসহ অন্যরা।

সিংড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের মেলা উদ্বোধন

হাবিবুর রহমান,​সিংড়া (নাটোর) প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
সিংড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের মেলা উদ্বোধন

 

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় সিংড়া উপজেলা ভূমি অফিসের হলরুমে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আঞ্জুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুণ্ডু। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সরকারি সেবাগুলো পৌঁছে দেওয়া।

​বক্তারা আরও উল্লেখ করেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরণের নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্রের দৌরাত্ম্য, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে বিশেষ করে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন। বর্তমান সরকার সেই ভোগান্তির চিত্র পরিবর্তন করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর আধুনিক ভূমি সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা থেকে নাগরিকরা সরাসরি বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।

ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন

শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন

 

দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, বৈশ্বিক দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন মাইলফলক স্থাপন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে Japanese NAT (Japanese Language NAT-Test) -এর Official Test Site হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে ঢাকার বাইরে প্রতিষ্ঠিত প্রথম NAT টেস্ট সাইট হিসেবে নতুন এক দিগন্তের সূচনা করলো। এই উদ্যোগ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও বিদেশগামী দক্ষ কর্মীদের জন্য আন্তর্জাতিক সুযোগকে আরও সহজ ও নাগালের মধ্যে নিয়ে আসবে।
জাপানি ভাষা দক্ষতা মূল্যায়নের জন্য NAT-Test আন্তর্জাতিকভাবে পরিচিত ও স্বীকৃত একটি পরীক্ষা, যা জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে জাপানে দক্ষ মানবসম্পদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও চাকরিপ্রত্যাশী জাপানে উচ্চশিক্ষা ও কর্মজীবনের সুযোগ অনুসন্ধান করছেন। এতদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষার্থীদের NAT পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকায় যেতে হতো, যা সময়, ব্যয় এবং ভোগান্তির কারণ ছিল। এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট চালুর ফলে দেশের দক্ষিণাঞ্চলসহ বৃহত্তর অঞ্চলের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, বিদেশগামী কর্মী এবং জাপানে অধ্যয়ন বা কর্মসংস্থানে আগ্রহীরা নিজ অঞ্চলে থেকেই আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
এই অর্জনকে দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সরকারের ভাষাভিত্তিক মানবসম্পদ তৈরির দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থী, গবেষক, তরুণ পেশাজীবী এবং আন্তর্জাতিক শ্রমবাজারমুখী দক্ষ কর্মীদের বৈশ্বিক সুযোগের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক দৃশ্যমানতা ও বৈশ্বিক সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
এ প্রসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা ও গবেষণার উৎকর্ষতাই নয়, আন্তর্জাতিক সংযোগ ও বৈশ্বিক সম্পৃক্ততার ক্ষেত্রেও ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ গ্রহণ করে চলেছে। NAT -এর অফিসিয়াল টেস্ট সাইট হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বিশেষ করে বাংলাদেশের ঢাকার বাইরে প্রথম NAT টেস্ট সাইট হওয়া দেশের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। এটি বিশেষত জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বর্তমান সরকারের দক্ষ মানবসম্পদ উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
প্রসঙ্গত, জাপানি ভাষার NAT-TEST পরিচালনাকারী প্রতিষ্ঠান Senmon Kyouiku Publishing এর প্রেসিডেন্ট ও ডিরেক্টর সাতোশি কামাতা এর সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর দীর্ঘদিন ধরে যোগাযোগ ও সমন্বয় করে আসছিল। এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে তিনি ১৩ এপ্রিল ২০২৬ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয় সফর করেন এবং বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপনের সম্ভাবনা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। সফরকালে অনুষ্ঠিত বৈঠকে খুলনা বিশ্ববিদ্যালয়কে NAT-এর একটি অফিসিয়াল পরীক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সফল আলোচনা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং এর মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে NAT -এর Official Test Site হিসেবে স্বীকৃতি লাভ করে।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে খুলনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও বৈশ্বিক সংযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। NAT টেস্ট সাইট প্রতিষ্ঠা সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে শুধু আন্তর্জাতিক শিক্ষার সুযোগ নয়; বরং জাপানসহ বৈশ্বিক শ্রমবাজারে প্রবেশ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার নতুন সম্ভাবনাও তৈরি হবে। দেশের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং বিদেশগামী দক্ষ কর্মীদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরবর্তী NAT পরীক্ষার নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগ্রহী পরীক্ষার্থীরা এখনই নিবন্ধন করতে পারবেন। জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা দক্ষতা উন্নয়নের পরিকল্পনা রয়েছে এমন সকল আগ্রহী ব্যক্তি, শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার সময়সূচি, নিবন্ধন এবং বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের NAT -এর নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম https://nat-test.ku.ac.bd এর মাধ্যমে পাওয়া যাবে।

মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু'র মৃত্যু! উভয় পরিবারে শোকের মাতম তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কড়া হুশিয়ারি সিংড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের মেলা উদ্বোধন ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা