নওগাঁয় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২
নওগাঁয় একটি লড়ি ট্রাক ও দুটি মোটরসাইকেল সংঘর্ষে আলী জাকের (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আরো দু’জন যুবক আহত হয়েছেন। মর্মান্তিক এসড়ক দূর্ঘটনাটি ঘটে রবিবার ২৪ মে দিনগত রাত ৮ টারদিকে নওগাঁর মহাদেবপুর থানাধীন নওগাঁ টু রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌমাশিয়ামোড় বাজারের পাশ্ববর্তী পিড়া নামক স্থানে। নিহত যুবক আলী জাকের নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামূল হকের ছেলে। তিনি রাজশাহীতে থেকে লেখাপড়া করতেন ঈদ উপলক্ষে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে সড়কে প্রাণ যায় আলী জাকের এর। তবে রাতে সংবাদ সংগ্রহের সময় পর্যন্ত আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সহ স্থানীয়রা জানান, ঘটনাস্থলে নওগাঁ অভিমুখি একটি লড়ি ট্রাককে পেছন থেকে আসা দুটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে সেই লড়ি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে দুটি মোটরসাইকেলের। এতে দুটি মোটরসাইকেলের দু’জন চালক ও একজন আরোহী সহ একটি মোটরসাইকেল ছিটকে পড়লেও এসময় একটি মোটরসাইকেল ট্রাকের নিচে আটকে পড়া অবস্থায় ঘটনাস্থল থেকে প্রায় ২০০ হাত দূরে গিয়ে লড়ি ট্রাকটি থামিয়ে চালক ও চালকের সহকারী পালিয়ে যায়।
খবর পেয়ে নওহাটা ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানিয়দের সহযোগীতায় গুরুতর আহতদের উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দিলে দায়িত্বরত চিকিৎসক আলী জাকেরকে মৃত ঘোষনা করেন এবং অপর দু’জন আহতকে চিকিৎসার জন্য ভর্তি নেয়। দূর্ঘটনাস্থল থেকে লড়ি ট্রাক ও দুটি মোটরসাইকেল উদ্ধার পূর্বক ফাঁড়ি হেফাজতে নেয় পুলিশ। এক জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ গোলাম মোস্তফা।



আপনার মতামত লিখুন