বড় দিন উপলক্ষে কালীগঞ্জে জেলা ও উপজেলা প্রশাসনের চার্চ পরিদর্শন

অনলাইন নিউজ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ৭:৫৮ পিএম
বড় দিন উপলক্ষে কালীগঞ্জে জেলা ও উপজেলা প্রশাসনের চার্চ পরিদর্শন

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন ব্যা পক উৎসাহ উদ্ধিপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বড় দিন উপলক্ষে উপজেলার নাগরী ইউনিয়নের চার্চ নিকোলাস গির্জা পরিদর্শনে আসেন গাজীপুর জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে চার্চ পরিদর্শনে আসেন গাজীপুরের উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার মো. ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ কায়সার খসরু,অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর মামুন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
এসময় গির্জার প্রধান পাল পুরোহিত ফাদার খোকন গমেজ বলেন, যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে বড় দিনের অনুষ্ঠান ব্যাপক উৎসাহ নিয়ে পালন করা হয়েছে। এবারও কালীগঞ্জে উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপিত হয়েছে। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট আজকের দিনে বেথলেহেম নগরীতে অলৌকিকভাবে জন্ম গ্রহণ করেছিলেন। সব পাপ থেকে মুক্তি দিতে যিশু খ্রিষ্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...