খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

গণমাধ্যম কর্মীর বাড়িতে আওয়ামীদের হামলা।

দিরাইয়ে গণমাধ্যম কর্মীর বাড়িতে আওয়ামীদের হামলা

সুনামগঞ্জ থেকে :
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
দিরাইয়ে গণমাধ্যম কর্মীর বাড়িতে আওয়ামীদের হামলা

সুনামগঞ্জ প্রতিনিধি : নিরপেক্ষ সাংবাদিকতায় অবস্থান নেওয়ায় দীর্ঘদিন ধরে সুরঞ্জিত সেনগুপ্তের আশির্বাদ পুষ্ট আওয়ামী লীগ পরিবারের রোষানলের শিকার গণমাধ্যম কর্মী আকতার সাদিক চৌধুরী। জামায়েতে ইসলামীর সমর্থনে থাকা ওই গণমাধ্যম কর্মী আওয়ামী লীগের কোনো দলীয় মিটিং বা মিছিলে না যাওয়া এবং তার কথামত লেখালেখি না করায় ধিরে ধিরে তার প্রতি আক্রোশ বাধে স্হানীয় আওয়ামী লীগ লিডার আবুল কালাম আজাদ ও তার সন্ত্রাস বাহিনী। সর্বশেষ সোমবার বিকেলে পারিবারিক একটি বিষয়ে আজাদ তার দলবল পাঠিয়ে তাকে নিজ বাড়ি থেকে অপহরন করানোর চেষ্টাও করে বলে বিশ্বস্হ সূত্রে জানা গেছে । ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ফাতেমানগর নামক গ্রামে।। সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে আসে অপহরণ চেষ্টার মূল কারন। সূত্র জানায় আকতার সাদিক চৌধুরীর ভগ্নিপতি হয় আজাদের ছোট ভাই আজিজ আহমদ দুলাল, ১৫ বছরের ঘরসংসারে যৌতুকের নির্যাতনে দুর্বল হয়ে পড়েন বোন। এভাবেই নানান কায়দায় বছরের পর বছর নির্যাতান করে আসছে পরিবারের লোকজন। গত রবিবার রাতে ঘরোওয়া বিষয় নিয়ে তাকে মারধর করে ঘরে জিম্মি করে রাখা হয়। খবর পেয়ে পরে স্হানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এর জেরে ওইদিন বিকেলে আওয়ামীলীগের উপজেলা সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায়ের ঘনিষ্ঠ কর্মী ছাও মিয়ার নেতৃত্বে আলাল,সইফুল,মোস্তাক,রাজু সহ একটি নির্দিষ্ট বাহিনী তাকে তুলে নেওয়ার প্রস্তুতি নিয়ে বাড়ির সামনে এসে তাকে না পেয়ে ফিরে যায়। পরদিন মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকালে আলালের নেতৃত্বে হামলা চালায় আজাদ ও ছাও বাহিনী। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্হলে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে ।

এব্যাপারে দিরাই থানা ওসি আব্দুররাজ্জাক জানান অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।সুনামগঞ্জ প্রতিনিধি
২৪.১২.২০২৪

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ