খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

৮৯ তম জন্মবার্ষিকীতে ইতালি বিএনপি সম্পাদক প্রার্থী বাশারের শ্রদ্ধা

জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে ইতালি বিএনপি সম্পাদক প্রার্থী বাশারের শ্রদ্ধা

আন্তরজাতিক ডেক্স :
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ
জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে ইতালি বিএনপি সম্পাদক প্রার্থী বাশারের শ্রদ্ধা

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইতালি বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সে সাথে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

এক বিবৃতিতে বাশার বলেন: রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে মহান এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আগামী দিনে গণতন্ত্র রক্ষা ও বেগম খালেদা জিয়াকে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জাআঊ।

এ সময় তিনি আরো বলেন: বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং মহান মুক্তিযুদ্ধের ঘোষক একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পরবর্তী সময়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলে জিয়াউর রহমান দেশের সিপাহী জনতাকে নিয়ে বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সুশাসন ফিরিয়ে আনেন ১৯৮১ সালে মে কিছু দুষ্কৃতিকারী ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশ প্রেমিক বীর সেনানিনীকে হত্যা করে। আবারো দেশের সুশাসন কায়েম করে। প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইতালি বিএনপি ও রোম মহানগর বিএনপি সহ অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে শপথ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

শেষে তিনি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমি গুরুত্বপূর্ন পদে থাকাকালীন সময় তৃনমূল নেতা-কর্মীদের সু-সংগঠিত করে দলকে শক্তিশালী ও বেগবান করতে সব সময় আমার চেষ্টা ছিলো।
এবার আমি ইতালি বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি ইনশাআল্লাহ। যোগ্যতার মাপকাঠিতে কেন্দ্রীয় নের্তৃবৃন্দ যদি আমাকে ইতালি বিএনপির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত করেন তাহলে, দলকে সু-সংগঠিত করে চলমান আন্দোলনে সক্রিয় ভুমিকা রাখবো, এ আমার মূল উদ্দেশ্য ও দৃঢ় অঙ্গিকার। এসময় তিনি সকলের কাছে দোয়া ও‌ সহযোগিতা কামনা করেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ