খুঁজুন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ, ১৪৩৩

ভারতীয় অবৈধ পণ্য আটক

সুনামগঞ্জের সুরমা নদীতে বিজিবি”র অভিযানে দেড়কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক

সুনামগঞ্জ থেকে :
প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের সুরমা নদীতে বিজিবি”র অভিযানে দেড়কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে ২৮ বর্ডার গার্ড(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সদর‌্যা। যার বর্তমান বাজার মূল্যে আনুমানিক দেড়কোটি টাকার উপরে হবে।

সোমবার বিকেলে সদর উপজেলার পশ্চিম হাজীপাড়ার সংলগ্ন সুরমা নদীতে একটি স্ট্রীলবডি নৌকায় করে সীমান্তবর্তী ভারত থেকে চোরাইপথে এসব পণ্য অন্যত্র পাচারের উদ্দেশ্যে সুরমা নদীতে আসার পরপরই বিজিব”র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নদীতে অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করেন। আটককৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি,ত্রি-পিস,প্যান্ট,পাজামা,কম্বল ও থানকাপড়।

বর্ডার গার্ড বিজিরি সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদিরের নির্দেশনায় বিজিবির সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল বিজিব”র সদস্যরা নদীতে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য আটক করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইসমাইলসহ প্রমুখ। আটককৃত বিপুল পরিমান পণ্য শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিজিবির সদস্যরা সীমান্তের অতন্ত্র প্রহরী হলেও যেকোন ধরনের অপতৎপরা রোধের পাশাপাশি অবৈধ পন্যসহ চোরাচালানী কঠোর হাতে দমন করতে বদ্ধ পরিকর।

শেরপুরে ৮৩৫ লিটার ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
শেরপুরে ৮৩৫ লিটার ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

Oplus_131072

জুবায়ের আহমেদ রাসেল : শেরপুর সদর উপজেলার বাবর ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নেওয়ার সময় ৮৩৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যানসহ চারটি ড্রাম তেল জব্দ করা হয়। ঘটনায় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে আটক করা হলেও পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে বাবর ফিলিং স্টেশন থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে চারটি ড্রামে প্রায় ৮৩৫ লিটার ডিজেল নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় শেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ভ্যানসহ তেল জব্দ করে এবং ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে আটক করে। আটকরা হলেন সদর উপজেলার ছয়ঘড়িপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে রবিন এবং গৌরীপুর এলাকার হরমুজ আলীর ছেলে জিয়াউর রহমান।

বুধবার (২২ এপ্রিল) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) রাজিব সরকারের নেতৃত্বে বাবর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আগের রাতে জব্দ করা তেল ও আটক দুই কর্মচারীকে সেখানে নেওয়া হয়। পরে অবৈধভাবে তেল মজুদের উদ্দেশ্যে বহনের অপরাধে বাবর ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা ফজলুল হকের নামে এই জরিমানা আরোপ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় এ দণ্ড দেওয়া হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গত রাতে চার ড্রাম তেলসহ একটি ভ্যান আটক করা হয়েছে। পরে সেগুলো ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের জন্য ফিলিং স্টেশনে নেওয়া হয়। আদালত বাবর ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া জব্দকৃত তেল খোলা বাজারে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জরিমানা পরিশোধের পর আটক রবিন ও জিয়াউর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) রাজিব সরকার বলেন, বাবর ফিলিং স্টেশনে অবৈধ তেল মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ৮৩৫ লিটার ডিজেল উন্মুক্তভাবে বিক্রি করে ৯৬ হাজার ৪২৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি মালেকের উপর হামলা

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি মালেকের উপর হামলা

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে ন্যাশনাল পেট্রোল পাম্পে তেল পাচারের গুঞ্জনের সংবাদ প্রচারের জন্য গেলে সেখানে তাকে এলোপাতাড়ী মারপিট করা করে স্থানীয় পাম্পের পেটোয়া বাহিনী, ভাংচুর করা হয় মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে ৪০ হাজারের অধিক টাকা। এই ঘটনায় ধামইরহাট থানায় মামলা দায়ের করেছে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক। উপজেলার এই সিনিয়র সাংবাদিকের গায়ে হামলার প্রতিবাদে ফুসে ওঠে ধামইরহাটের সাংবাদিক সমাজ, তীব্র প্রতিবাদে সরগড়ম সামাজিক যোগাযোগ মাধ্যম।

জানা গেছে, ধামইরহাট পুর্ব বাজারে ন্যাশনাল পেট্রোলিয়াম এন্ড ফিলিং স্টেশনে তেলবাহী লড়িতে পাম্প মালিক কর্তৃক কিছু তেল রেখেই তা অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন খবরের গুঞ্জনে ও স্থানীয়দের আহবানে ২২ এপ্রিল সকাল ৮ টায় ঘটনাস্থলে ছুটে যান দৈনিক ভোরের দর্পন ও সকালের সময়ের ধামইরহাট প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ মালেক। সেখানে স্থানীয়দের বক্তব্য প্রচার করছিলেন তিনি। এ সময় পাম্পের পেটোয়া বাহিনী বড় চকগোপাল গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু সুফিয়ান পান্না সাংবাদিক এম এ মালেকের উপর চড়াও হয়ে কিল-ঘুষি মারতে থাকে, এক পর্যায়ে হামলাকারি পান্নার নেতৃত্বে আরও ৮/৯ জন তাকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে সাংবাদিকের মোবাইল ফোন ভেঙ্গে দেয় ও তার কাছে থাকা প্রায় অর্ধ লক্ষ টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এ বিষয়ে ভুক্তভোগী এম এ মালেক বাদী হয়ে  ধামইরহাট থানায়  এজাহার দায়ের করেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান বলেন সাংবাদিকের উপর হামলার ঘটনা দুঃখজনক। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

নওগাঁর আত্রাই স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
নওগাঁর আত্রাই স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ বুধবার ভবানীপুর জি.এস উচ্চ বিদ্যালয় হল রুমে স্কুল পর্যায়ে “প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি উদ্যোগের চেয়ে জনসচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ে

বিতর্ক এবং “প্রাকৃতিক দূর্যোগ” বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর জি.এস উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্প। স্কুলের স্টুডেন্ট ফোরামের সদস্যগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং অগ্রযাত্রা প্রকল্পের এ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানী প্রতিযোগিতাটি পরিচালনা করেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকমন্ডলীগণ এবং ইউনিট একাউন্টেন্ট গোলাম মোস্তফা।

শেরপুরে ৮৩৫ লিটার ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি মালেকের উপর হামলা নওগাঁর আত্রাই স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে ৮৩৫ লিটার ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা ​রাজৈরে কুমার নদের ভাঙনে দিশেহারা মোঃ সুজন হোসেন বসতভিটা বিলীন।