খুঁজুন
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ, ১৪৩৩

ছাত্রসহ ৪জনকে কুপিয়ে জখম

খেলার মাঠ নিয়ে দন্দে কলেজ ছাত্রসহ ৪জনকে কুপিয়ে জখম

ঝালকাটি থেকে :
প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ
খেলার মাঠ নিয়ে দন্দে কলেজ ছাত্রসহ ৪জনকে কুপিয়ে জখম

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধির: ঝালকাঠির রাজাপুরে খেলার মাঠ নিয়ে দন্ধে হত্যার উদ্দেশ্যে কলেজ ছাত্রসহ ৪জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।

এঘটনায় রাজাপুর থানায় ৮জন নামধারীসহ অজ্ঞত ২০জনের নামে একটি মামলা দায়ের (মামলা নং-২) করেছেন গুরুতর জখম কলেজ ছাত্র মহাসিনের পিতা মোসলেম সিকদর। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইসমাইল হোসেন।

মামলার আসামীরা হলেন, মেঃ সোহাগ (৩৫), আব্দুর রহিম (২৬), মোঃ ফয়সাল (২২), মোঃ শামিম (৩৫), মো. হাসিব (৩৫), মেঃ ইয়ামিন (২২), মোঃ আসাদ (২০), মোঃ সজল হাওলাদার (৪০)।

আহত ব্যাক্তিরা হলেন, বড় কৈবর্তখালী এলাকার মোসলেম সিকদারের ছেলে ও রাজাপুর সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ মহসীন সিকদার (২০), মোঃ আসফাক আহম্মেদের ছেলে মোঃ নাছরুউল্লা (২২), আবুল কামালের ছেলে ও বড়ইয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী মোঃ মাহফুজ (১৯), ইলিয়াস সিকদারের ছেলে মোঃ শামিম সিকদার (২৩।

মামলা সূত্রে ও স্থানীয়দেরা থেকে জানাগেছে, সমবায় এলাকায় মুজিবকেল্লার মাঠে এলাকার ছাত্র ও যুবকরা মিলে প্রতিদিন ফুটবল-ক্রিকেট খেলাধুলা করতো। কিছুদিন আগে তাদের মাঠে খেলাধুলা করতে নিষেধ করেন স্থানীয় সোহাগ নামে এক ব্যাক্তি এটা নিয়ে তখন দু’পক্ষের সাথে বাকবিতন্ড হয়েছে। তারই নির্দেশে গত ১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যার দিকে স্থানীয় ২০ থেকে ৩০জন লোক দা, রামদা, লোহার হাতুড়ি, লোহার পাইপ, লাঠিসোঁটা নিয়ে এসে এলোপাতাড়ি কুপিয়ে ৪জনকে জখম করে। এদের মধ্যে মহাসিন সব থেকে বেশি গুরুতর জখম হয়েছে। পরে ৪জনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে ভর্তি রেখে গুরুতর আহত অবস্থায় মহসীনকে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে রেফার করেন। বরিশাল থেকে রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে ভর্তি আহত ব্যাক্তি সামিম ও মাহফুজ অভিযোগ করে বলেন, মুজিবকেল্লার মাঠে বসে প্রতিদিন মাদক সেবন করে মো. সোহাগ, মোঃ ফয়সাল, হাসিব, ইয়ামিন, রহিম, সজল, শামিমসহ অনেকেই আমরা ওদের ওখানে বসে মাদক সেবন করতে নিষেধ করি। সেখানে আমরা প্রতিদিন খেলাধুলা করি এরপর আমাদের ওখানে খেলাধুলা করতে নিষেধ করে ওরা। এটা নিয়ে প্রায় এক মাস আগে ওদের সাথে আমাদের বাকবিতন্ড হয়। এরপর স্থানীয় সিনিয়রদের জানালে তারা মিমাংসা করে দেয়। বিকেলে আমরা সবাই একব্যক্তির জানাজা দিয়ে সন্ধ্যার দিকে সমবায় ষ্ট্যান্ডে এসে দোকানে বসে চা খেয়ে রাস্তায় বের হই। এরপরই হঠাৎ ওরা এসে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন  জানান, সমবায় এলাকার ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদী ইউনিয়নে মিষ্টি বিতরণ নিয়ে মারামারি, পরে সালিসে সমাধান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ণ
আমাদী ইউনিয়নে মিষ্টি বিতরণ নিয়ে মারামারি, পরে সালিসে সমাধান

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি:- খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রসমলাই বিতরণকে কেন্দ্র করে হিসাব সহকারী ও গ্রাম পুলিশের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
পরিষদ সূত্র জানায়, বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম পুলিশ প্রসেনজিত পরিষদের কর্মচারীদের মধ্যে রসমলাই বিতরণ করছিলেন। এ সময় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর কু-ু ও প্রসেনজিতের মধ্যে সামান্য কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে গ্রাম পুলিশ প্রসেনজিৎ আহত হন।
ঘটনার আকস্মিকতায় পুরো ইউনিয়ন পরিষদ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে উদ্যোগ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। তাঁদের হস্তক্ষেপে পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেওয়া হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে এবং, জাতীয় সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ণ
বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে এবং, জাতীয় সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের প্রতিরোধে এবং অনলাইন জুয়া প্রতিরোধ, জাতীয় সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার খরকা হল রুমে আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমন চৌধুরী সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন জামালপুর -৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুস্মিতা দত্ত, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির,বীর মুক্তিযোদ্ধা আব্দুর নুর লাল মাষ্টার ,জুলাই যোদ্ধা সিয়াম প্রমুখ। এ সময় কর্মকর্তাবৃন্দ,ইমাম,মুয়াজ্জিন,শিক্ষক,কাজী সহ অনেকে উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রধান উপদেষ্টার বক্তব্যে বলেন, ‘রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসন ও দেশবাসী—আমাদের প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে সামাজিক মূল্যবোধ ধরে রেখে নতুন দিনের বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে হবে।'”

ঘাটাইলে ধর্ষণের অভিযোগে একজন আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ণ
ঘাটাইলে ধর্ষণের অভিযোগে একজন আটক

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি।। টাঙ্গাইলের ঘাটাইলে আট বছরের এক শিশু কন্যাকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধ/র্ষ/ণের অভিযোগে সানোয়ার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৫ জুলাই রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নে এ ম/র্মা/ন্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত সানোয়ার উপজেলার শালিয়াবহ বটচালা গ্রামের কচরুলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত সানোয়ারের সাথে শিশুটির বাবা-মায়ের একই ইটভাটায় কাজ করার সূত্রে পূর্বপরিচয় ছিল। গত ৫ জুলাই রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে কয়েল কেনার জন্য স্থানীয় দোকানে পাঠানো হয়। দোকান থেকে বাড়ি ফেরার পথে সানোয়ার শিশুটির পথরোধ করে কৌশলে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে শিশুটিকে জোরপূর্বক ধ/র্ষ/ণ করা হয়।

ধ/র্ষ/ণের পর শিশুটি কান্না শুরু করলে অভিযুক্ত তাকে একটি ৫০০ টাকার নোট দিয়ে ঘটনাটি কাউকে না জানানোর হুমকি দেয়। পরবর্তীতে শিশুটি বাড়ি ফেরার সময় সানোয়ার সেই ৫০০ টাকাও আবার জোরপূর্বক ছিনিয়ে নেয়।

শিশুটির পরিবার জানায়, ঘটনার পর ভুক্তভোগী বাড়িতে এসে বিস্তারিত জানালে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। তারা সালিশের মাধ্যমে বিচারের আশ্বাস দিয়ে দিন পার করতে থাকেন। পরবর্তীতে সালিশে কোনো সুরাহা না পেয়ে এবং বিচার না পেয়ে অবশেষে নিরূপায় হয়ে থানায় গিয়ে এজাহার দায়ের করেন তারা। স্থানীয়দের আশ্বাসে কালক্ষেপণ হওয়ায় এজাহার দায়ে কিছুটা বিলম্ব হয় বলে জানায় পরিবারটি।

আজ ২১ জুলাই (মঙ্গলবার) বিকালে অভিযুক্ত সানোয়ারকে গ্রেফতার করে ঘাটাইল থানা পুলিশ।

আমাদী ইউনিয়নে মিষ্টি বিতরণ নিয়ে মারামারি, পরে সালিসে সমাধান বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে এবং, জাতীয় সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ঘাটাইলে ধর্ষণের অভিযোগে একজন আটক মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল