ডায়বেটিক কল্যাণ সমিতির মতবিনিময় সভা
বড়াইগ্রামে উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির মতবিনিময় সভা
মোঃ রেজাউল করিম মৃধা
নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির সাধারণ সভা, সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত বৃহষ্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত সমিতির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও অত্র সমিতির আজীবন সদস্য মো. সোলায়মান হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আকবর আলী মৃধা, আজীবন সদস্য আলহাজ্ব ডা.মোঃ ওয়ালিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকলনা কর্মকর্তা (অব.) প্রবীন কুমার প্রামাণিক , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন, মমিনুুল ইসলাম, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমান ও সহ-সভাপতি আলহাজ্ব আশরাফুল ইসলাম প্রমূখ। সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য বিভিন্ন বিভাগ খোলা, অবকাঠামো বৃদ্ধির জন্য জমি ক্রয়, ভবনের দ্বিতীয়তলা নির্মাণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসন থেকে সম্মানজনক আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও সমিতির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস।
মোবাইল-০১৭১৩-৭২৪৮৪৫


আপনার মতামত লিখুন