খুঁজুন
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ, ১৪৩৩

অধিক মুল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে জরিমানা

মধুপুরে অধিক মুল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে জরিমানা

মধুপুর থেকে :
প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮:২৩ পূর্বাহ্ণ
মধুপুরে অধিক মুল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে জরিমানা

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরের বিভিন্ন দোকানে সরকার নির্ধারিত মূল্যের অধিক গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(২১ নভেম্বর) বিকেলে মধুপুর পৌরসভাধীন বিভিন্ন গ্যাস সিলেন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে গিয়ে এ জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫জন গ্যাস সিলেন্ডার বিক্রয় প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন এসআই রিয়াদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।

নওগাঁর মান্দায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
নওগাঁর মান্দায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

নওগাঁর মান্দা উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার বড়পই জাগরণী ক্লাব মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বড়পই জাগরণী ক্লাবের সভাপতি ডি.এম. আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. খোকন আলী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সকাল থেকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ নেন এবং দিনভর নানা ইভেন্টে প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে মাঠ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সন্ধ্যার পর স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মো. মোখলেছুর রহমান মকে, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারময়ান আব্দুল মতিন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক ওবায়দুল হক, ক্লাবের সাধারণ সম্পাদক খোকন আলী মন্ডল প্রমূখ।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস হিলি, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

মো. জনী শেখ , হিলি প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
প্রচণ্ড গরমে হাঁসফাঁস হিলি, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

 

হাকিমপুর উপজেলার হিলিতে কয়েকদিন ধরে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সঙ্গে ঘনঘন লোডশেডিং যুক্ত হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন শ্রমজীবী ও দিনমজুর মানুষ।

মাঠে কাজ করা শ্রমিক, রিকশা ও ভ্যানচালকদের পাশাপাশি সাধারণ মানুষও গরমে চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে ডায়রিয়া, জ্বর ও হিটস্ট্রোকের মতো রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে।

দিনাজপুর আবহাওয়া অফিস জানায়, হিলিতে তাপমাত্রা ২৯ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা আরও বাড়ছে। এতে দিনের বেলায় রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে।

স্থানীয় বাসিন্দা আবির হোসেন রাসেল বলেন, এত গরমে বাইরে বের হওয়াই কষ্টকর। তার ওপর বিদ্যুৎ না থাকায় ঘরেও থাকা যায় না। বিশেষ করে শিশুদের বেশি সমস্যা হচ্ছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, গরমের কারণে শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়ছে। চিকিৎসকেরা স্যালাইন ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিচ্ছেন। তবে বিদ্যুৎ বিভ্রাট থাকায় হাসপাতালে রোগীদের কষ্ট আরও বেড়ে যাচ্ছে।

উপজেলা হরিণা গুমরা গ্রামের কৃষক সোহেল বাবু বলেন, বিদ্যুৎ ঠিকমতো না থাকায় সেচ কাজ ব্যাহত হচ্ছে। এতে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

হিলি বাজারের ওয়্যারিং ও লেদ দোকানি রনি হোসেন জানান, বিদ্যুৎ না থাকায় সময়মতো কাজ শেষ করা যাচ্ছে না। এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে এবং অর্ডার ডেলিভারি দিতে সমস্যা হচ্ছে। কর্মচারীদে বিল দিতে হিমশিম খেতে হচ্ছে।

বাসুদেবপুর ক্যাম্পপট্টি গ্রামের অটোরিকশা চালক ফারহান মিতুল বলেন, লোডশেডিংয়ের কারণে গাড়ি চার্জ দেওয়া যাচ্ছে না। এতে আয় কমে গেছে এবং জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে।

হাকিমপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, উপজেলায় বিদ্যুতের চাহিদা ৭ থেকে ৮ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র আড়াই থেকে ৩ মেগাওয়াট। এ কারণে লোডশেডিং দিতে হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, তাপমাত্রা এভাবেই ওঠানামা করবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা আরও বাড়বে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাত্তহীদ জামান বলেন, গরমে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। সবাইকে বেশি করে পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

তীব্র গরম ও ঘনঘন লোডশেডিংয়ে হিলির মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মো. জনী শেখ

হিলি প্রতিনিধি, দিনাজপুর

সেনবাগে খাল কাটা কর্মসূচির শুভ উদ্বোধন।

মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন), নোয়াখালী প্রতিনিধি :-
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
সেনবাগে খাল কাটা কর্মসূচির শুভ উদ্বোধন।

 

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খাল কাটা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৪ এপ্রিল জমিদার হাট থেকে কল্যান্দী বাজার পর্যন্ত নির্ধারিত খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালীর জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জমিদার হাট থেকে কল্যান্দী বাজার পর্যন্ত খালটি ভরাট ও সংকুচিত হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনজীবনে দুর্ভোগ নেমে আসত।
সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক বলেন, এই খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। তিনি সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্নের দাবি জানান, যাতে বর্ষা মৌসুমের আগেই খালের সুফল পাওয়া যায়।

 

নওগাঁর মান্দায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন প্রচণ্ড গরমে হাঁসফাঁস হিলি, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সেনবাগে খাল কাটা কর্মসূচির শুভ উদ্বোধন। ইসলামপুরে জোরপূর্বক জমি দখল করে গোরস্থানের নাম ব্যবহার যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড়