অভিযান হিরোইনসহ গ্রেপ্তার -৩
পুলিশের মাদক বিরোধী অভিযান হিরোইনসহ গ্রেপ্তার -৩
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জে হিরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) আনুমানিক ভোর সারে ৪ টায় উপজেলার নাগরী ইউনিয়নের কেটুন এলাকার কালব রিসোর্টের পাশে মোমেনের মুদির দোকানের সামনে থেকে হিরোইন ক্রয়-বিক্রয় কালে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের দেহ তল্লাশি করে ৫ গ্রাম হিরোইন জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উলুখোলা পুলিশ ক্যাম্পের এস আই ফোরকান খান ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে কেটুন এলাকায় অভিযান চালায়। এসময় নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকার ১) রশিদ মিয়ার পূত্র নাজমুল মিয়া(৪০), মৃত মমতাজ উদ্দিনের পূত্র জামান মিয়া(৩৫) এবং মৃত আবুল হোসেন পূত্র জাকির হোসেন কে (৪০) হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তারা তিনজনই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(০১) সারণির ৮(খ) ধারায় মামলা হয়েছে। মামলা নং ২১(১১)২৪।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন