খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

ঈদগাঁওতে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

মোঃ ওসমান গনি (ইলি), কক্সবাজার:
প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১০:২৮ অপরাহ্ণ
ঈদগাঁওতে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

মোঃ ওসমান গনি (ইলি), কক্সবাজার: কক্সবাজার ঈদগাঁওতে প্রত্যাশীর আয়োজনে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে (সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন, এসডিসি) পরিচালিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় সিমস প্রকল্পের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার প্রতিনিধি , জিএমসি, মাইগ্রেশন ফোরাম ও অভিবাসন সংশ্লিষ্টদের নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়।

(৬ নভেম্বর) বুধবার সকাল জালালাবাদ ইউনিয়ন এ ওরিয়েন্টেশনের প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর উপস্থিতিতে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা কোঃ অঃ মোঃ আজগর আলী। এসময় বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার,তৌহিদা জান্নাত শিমু ও জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি (ইলি)। মাঠ পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কার্যক্রমের জন্য সিমস্ প্রজেক্ট- প্রত্যাশীকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বলেন- মাঠ পর্যায়ে কার্যক্রমের ফলে প্রবাসী এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সচেতন হওয়ার প্রবণতা দৃশ্যমান হয়েছে।

এছাড়া উপস্থিত সকলে জেনে বুঝে বিদেশে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং প্রান্তিক পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতের জন্য একযোগে কাজ করবেন বলে একমত পোষণ করেন। অনুষ্ঠানের সভাপতি বলেন- জেনে বুঝে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার কোন বিকল্প নেই। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে একযোগে কাজ করে যাব। এ ওরিয়েন্টেশনে ফিল্ড অফিসার রোজিনা আক্তার রিয়া ও আব্দুল ওয়াহাব শিমু,ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ,মুজিবুর রহমান,নুরুল হুদা, আবু সাহলে,আবুল কাশেম,আবুতাহের,মোবারক হোসেন,রাশিদা বেগম,তাসলিমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, গণমাধ্যম কর্মী, লোকাল লিডার এবং জিএমসি কমিটির সদস্যবৃন্দ।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ