এক মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ
কালীগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ
Oplus_131072
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে পৌর এলাকার মুনসুপুর গ্রাম হতে এক মাদক কারবারীকে গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় ও সূত্রে জানা যায়, সোমবার (৪ নভেম্বর) আনুমানিক রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ মুনসুরপুর এলাকায় অভিযান চালায়। এসময় পৌর এলাকার মুনসুরপুর মধ্যপাড়া আমতলা মোড় হতে রাসেল (৪৫) নামে এক মাদক কারবারিকে ৩শ গ্রাম গাঁজাসহ আটক করে। এসময় সে পাকা রাস্তার উপর দাড়িয়ে মাদক সেবীদের কাছে সে গাঁজা বিক্রি করছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানায়, রাসেল দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মাদক কারবারি রাসেল মুনসুরপুর এলাকার চান মিয়ার পূত্র। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (৫)১১/২৪।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, আসামীর দেহ তল্লাশি করে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে একাধিক মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামীকে আদালতের মাধ্যমে গাজীপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন