খুঁজুন
শনিবার, ৬ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নলছিটিতে স্টেম প্রদর্শনী অনুষ্ঠিত

উদ্ভাবনী প্রতিভা বিকাশে নলছিটিতে স্টেম প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঁটি থেকে :
প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ
উদ্ভাবনী প্রতিভা বিকাশে নলছিটিতে স্টেম প্রদর্শনী অনুষ্ঠিত

Oplus_131072

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ১৯ অক্টোবর সকালে নলছিটি উপজেলার শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভা বিকাশ করতে তাদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি উৎসাহিত করতে নলছিটি উপজেলা পরিষদ মডেল মসজিদ অডিটোরিয়ামে STEM (Science, Technology, Engineering, and Mathematics) প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে নলছিটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। এ অনুষ্ঠানটি Save the Children এর জাতীয় পর্যায়ে ‘Invest in Women Idea Challenge ২০২৪’ বিজয়ী TEAM STEM এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। স্টেম শিক্ষার ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও দক্ষতাকে কাজে লাগানোর লক্ষ্যে এই বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম। তিনি স্টেম শিক্ষার গুরুত্ব এবং তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি বিকাশের উপর জোর দেন। এ অসাধারণ আয়োজনের জন্য টিম স্টেম ও তারুণ্যের নলছিটির ভলান্টিয়ারদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

আয়োজনে স্থানীয় যুব সংগঠন তারুণ্যের নলছিটি এর ভলান্টিয়াররা প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ে সহযোগিতা করেছেন। প্রদর্শনীতে সাতটি উদ্ভাবনী টিম অংশগ্রহণ করে, যারা তাদের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে স্টেম শিক্ষার বিভিন্ন প্রয়োগ তুলে ধরে।

উল্লেখযোগ্য প্রকল্পসমূহের মধ্যে ছিল: “Practical Innovators” এর গ্যাস লিকেজ ডিটেক্টর।“Team Robot” এর কথা বলা রোবট৷ “Team Summit” এর স্বয়ংক্রিয় পানি সঞ্চয় যন্ত্র। “The Experimenters” এর বিদ্যুৎ সাশ্রয়ী পরিবহন। “ক্ষুদে বিজ্ঞানী” এর ভূমিকম্প এলার্ম যন্ত্র।“Unique Group” এর এয়ার কুলার এবং ওয়াটার হিটার। “Team Innovators” এর স্মার্ট ফার্মিং সিস্টেম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যাম্পেইন কো-অর্ডিনেটর মোঃ খালেদ সাইফুল্লাহ। সঞ্চালনায় ছিলেন সানজিদা আক্তার, এবং স্টেম এর ইভেন্ট কো-অর্ডিনেটর মেহেরাব হোসেন রিফাত। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তি উদ্যোক্তা মোঃ আসাদুল্লাহ আল মাহমুদ ও মাহফুজুর রহমান তাহমিদ।

এই উদ্ভাবনী প্রদর্শনী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি আরও উৎসাহী করে তুলবে এবং তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে আয়োজন সংশ্লিষ্ট যুব নেতৃবৃন্দ।

কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার

 

বিশ্বকাপকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে সূর্য তরুণ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এ ম্যাচের আয়োজন করা হয়।

খেলায় আর্জেন্টিনা সমর্থকদের ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল সমর্থকরা জয়লাভ করে। ম্যাচের প্রথমার্ধে রাজু আহমেদের করা একমাত্র গোলে এগিয়ে যায় ব্রাজিল সমর্থকরা। প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা দল।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলামের দুর্দান্ত শটে আরও একটি গোল হলে ব্যবধান দাঁড়ায় ২-০। নির্ধারিত সময়ের খেলায় আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত করে ব্রাজিল সমর্থকরা।

খেলাটি উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫শতাধিক দর্শক মাঠে ভিড় জমান। খেলায় প্রতিটি আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলের জার্সি পরে অনেক সমর্থক মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

খেলা দেখতে আসা কয়েকজন দর্শক জানান, “বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করে। এই ধরনের আয়োজন আমাদের জন্য বাড়তি আনন্দের সুযোগ তৈরি করে।”

অন্যদিকে ব্রাজিল সমর্থক এক দর্শক বলেন, “আজকের জয়ে আমরা অনেক খুশি। এভাবে আমরা এবার বিশ্বকাপেও জয়লাভ করবো।

আর্জেন্টিনা সমর্থকরা পরাজিত হলেও তারা খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, “হার-জিত থাকবেই, তবে খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আয়োজকরা জানান, বিশ্বকাপকে ঘিরে দেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থক। খেলাধুলার মাধ্যমে আনন্দ ও সম্প্রীতি ছড়িয়ে দিতে এমন আয়োজন করা হয়েছে।

ইসলামপুরের চরগোয়ালিনীতে চেয়ারম্যান পদে লড়বেন রুবেল ইসলাম, গড়তে চান আধুনিক ইউনিয়ন

মোঃহোসন শাহ্‌ ফকির ইসলামপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
ইসলামপুরের চরগোয়ালিনীতে চেয়ারম্যান পদে লড়বেন রুবেল ইসলাম, গড়তে চান আধুনিক ইউনিয়ন

 

জামালপুরের ইসলামপুর উপজেলার ১২ নম্বর চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ রুবেল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তার প্রার্থিতার ঘোষণা দেন।

মোঃ রুবেল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং ১২ নম্বর চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মরহুম শাহ আলী মোল্লার সুযোগ্য পুত্র। তিনি বলেন, তার পিতা দীর্ঘ ১৮ বছর জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ধারণ করে সততা, নিষ্ঠা ও জনসেবার মনোভাব নিয়ে রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। পিতার সেই আদর্শ ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় থেকেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রার্থিতা ঘোষণাকালে রুবেল ইসলাম বলেন, “আমাদের প্রিয় নেতা ও ইসলামপুরের অভিভাবক আলহাজ সুলতান মাহমুদ বাবু মহোদয়ের দিকনির্দেশনায় আমি ১২ নম্বর চরগোয়ালিনী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, ইসলামপুর উপজেলায় যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে, নির্বাচিত হলে সেই উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রুবেল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের জন্য চরগোয়ালিনী ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এলাকার জনগণ তাকে তাদের মূল্যবান ভোট দিয়ে সেবার সুযোগ প্রদান করবেন।

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক

 

ঠাকুরগাঁওয়ে ডলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে পাচঁ সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) দুপুরে  নবগঠিত ভূল্লী উপজেলায় ৫নং শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার কৃতরা হলেন,হলেন মানিক হোসেন (৪৩), হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), আশরাফুল ইসলাম (৪৭), মনোয়ার হোসেন (৪০) এবং মোখলেছ (৪৮)। তাদের মধ্যে হাবিবুর রহমান ৫ নং শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বলে জানা গেছে।

ভুল্লি থানা পুলিশ সূত্রে জানা যায়, বিদেশি ডলার বিক্রয়ের নামে প্রতারণার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান নিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে রয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন আজাহার আলী (৫৪), এবং গোলাম মোস্তফা (৫৫)। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি ডলার, সাতটি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত ও নথিপত্র যাচাই করে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার ইসলামপুরের চরগোয়ালিনীতে চেয়ারম্যান পদে লড়বেন রুবেল ইসলাম, গড়তে চান আধুনিক ইউনিয়ন ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক রাজারহাটে মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি করে রাখে সন্তান ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা প্রদান