খুঁজুন
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩

নোয়াখালীর সেনবাগে ইভটিজিংয়ের অভিযোগে আটক- ৩ , বহিষ্কার- ২

মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন) নোয়াখালী প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
নোয়াখালীর সেনবাগে ইভটিজিংয়ের অভিযোগে আটক- ৩ , বহিষ্কার- ২

 

নোয়াখালীর সেনবাগে একটি বিদ্যালয়ের ক্যাম্পাসে দুই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগে তিন কিশোরকে থানায় সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই ছাত্রীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

থানায় সোপর্দ করা তিন কিশোর হলেন, কাদরা ইউনিয়নের খলিফা পাড়ার মেহেদী হাসান দুলাল (১৮), আবু ইউসুফ ফাহিম (১৮) এবং সেনবাগ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাতানিয়া মিজি বাড়ির মাহফুজুল ইসলাম (১৮)।

অপরদিকে বহিষ্কৃত দুই ছাত্রী হলো- চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সমিতা ইসলাম (১৪) ও সুমাইয়া আক্তার প্রীতি (১৪)।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে বহিরাগত দুলাল, ফাহিম ও মাহফুজুল বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় তারা ওই দুই ছাত্রীর কাছে চকলেট দেন, যার গায়ে ‘আই লাভ ইউ’ লেখা ছিল। বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের নজরে এলে তারা তিন কিশোর ও দুই ছাত্রীকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়। পরে প্রধান শিক্ষক তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তিন কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করে এবং দুই ছাত্রীকে বহিষ্কার করে।

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন ইকবাল বলেন, শিক্ষার্থীরা তাদের আটক করে আমার অফিসে নিয়ে আসে। আমি অভিভাবকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করতে চেয়েছিলাম। কিন্তু তারা অভিভাবকদের নম্বর দিতে রাজি হয়নি। পরে বহিরাগত তিনজনকে থানায় সোপর্দ করা হয়। এছাড়া শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে এলাকার অনেক শিক্ষার্থী সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানে আড্ডা দেয় এবং কেউ কেউ মাদকের সঙ্গেও জড়িয়ে পড়ছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, বিদ্যালয়ে তাদের আটক করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী

 

ফ্যামিলি কার্ডের আওতায় আসলো রংপুরের পীরগঞ্জের চতরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ৬৬৫ জন নারী।
বুধবার বেলা ৪ টা ২২ মিনিটে মৌলভীবাজারের জনসভা থেকে সুইচ টিপে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপস্থিত উপকার ভোগীদের মোবাইলে ফ্যামিলি কার্ডের অর্থ চলে আসে। এনিয়ে উচ্ছাস প্রকাশ করেন তারা। পরে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি জিবা আমিনা খান, স্থানীয় এমপি নুরুল আমিন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা।

ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে খুশি উপকার ভোগীরা। রিতা বর্মন জানালেন, মোবাইলে আমি টাকা পেয়েছি। প্রতিমাসে এই টাকা পাবো। এটা আমার পরিবারের জন্য অনেক উপকার হবে। বিশেষ করে আমার ছেলেমেয়েরা পুষ্টিহীনতার শিকার। পুষ্টি সমৃদ্ধ খাবার আমি বাচ্চাদের খাওয়াতে পারব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

ফ্যামিলি কার্ডের টাকা মোবাইলে পেয়েছেন বিধবা সাহারা বান। তিনি জানালেন সামিনা থাকার কারণে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করি আমি। যে টাকাটি পেলাম এবং প্রতি মাসে এই টাকাটা পাব। এটা দিয়ে আমার সংসারের অনেক উপকার হলো। এজন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তার জন্য দোয়া করি তিনি যেন দীর্ঘায়ু হন।

ফ্যামিলি কার্ড পাওয়া সাঁওতাল সম্প্রদায়ের অর্চনা রানী নামের এক গৃহবধূ জানালেন, আমার দুইটা বাচ্চা স্কুলে পড়াশোনা করে। তাদের ঠিকমতো প্রাইভেট দিতে পারি না, বই জামাকাপড়ও দিতে পারি না। আমি মনে যে টাকাটা প্রতি মাসে পাব সেখান থেকে বাচ্চাদের শিক্ষা খাতে খরচ করব। আর বাকি কিছু টাকা জমাবো। সেই টাকা দিয়ে গরু কিনব। বছর শেষে বিক্রি করব।

অনুষ্ঠানের আয়োজক জেলা বিএনপি আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বলেন, ” যারা বলেছিল ফ্যামিলি কার্ড দিতে পারবো না। তাদের মুখে চুনকালি পরলো আজ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ। গুপ্তরা যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতি থেকে ঠেকাতে পারবেনা।

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাইফুল ইসলাম বলেন, অগ্রাধিকার ভিত্তিতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে রংপুরের নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে আনব। যাতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু জানান, বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। বিএনপিতে জনগণের দল এর মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। দুর্নীতি মুক্তভাবে বিএনপি নারীদের কাছে এই ফ্যামিলি কার্ড বিতরণ করবে। ফ্যামিলি কার্ডে রংপুরকে বেছে নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো তিনি।

রংপুর ৬ আসনের এমপি নুরুল আমিন জানান, ফ্যামিলি কার্ড সরকারের একটি ভালো পদক্ষেপ। আমরা চাই সবার মাঝে এই কার্ড পৌঁছে যাক।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপি’র সংরক্ষিত মহিলা আসনের এমপি (রংপুর ৬ ও ৫ আসনের জন্য তদারকিতে থাকা) জিবা আমিনা খান জানান, ” ফ্যামিলি কার্ডের মাধ্যমিক দেয়া টাকা দিয়ে নারীরাতাদের পরিবারের পুষ্টি সমৃদ্ধ খাবার, স্বাস্থ্য শিক্ষা এবং হাইজিন খাতে ব্যয় করার সুযোগ পাবে। এতে একটি পরিবার ধীরে ধীরে উন্নত হতে থাকবে। পুরুষের পাশাপাশি নারীর অর্থনৈতিক সক্ষমতা ও বৃদ্ধি পাবে। বর্তমান সরকার পর্যায়ক্রমে দেশের ৪ কোটি নারীর হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিবে।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন জানান, সমাজসেবা মন্ত্রণালয় থেকে প্রথমে চতরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ৮৫৫ জনকে প্রাথমিকভাবে সিলেকশন দেয়া হয়। পরে সেখান থেকে অতি গুরুত্ব বিবেচনায় ৬৬৫ জনকে চূড়ান্ত হিসেবে এই কার্ড দেয়া হলো। আজ তারা এ মাসের টাকা পেলেন। ভাবে প্রতি মাসে তারা তাদের মোবাইলে ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে যাবেন।

রাজশাহীতে A-EMPOWER প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

গোলাম রাব্বানী:
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
রাজশাহীতে A-EMPOWER প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্পের উদ্যোগে প্রকল্প স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ জুন) পরিবার পরিকল্পনা ভবন, রাজশাহীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ড. জিন্নাত রেহানা। উক্ত সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ নাছির আহমদ, পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস)।

এছাড়াও কমিটির সকল সদস্য (সাবিনা পারভীন, পরিচালক (এমআইএস), মোঃ তসলিম উদ্দিন খান, পরিচালক (আইইএম), বিভাগীয় পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, মোঃ আব্দুর রাজ্জাক, উপপরিচালক, গোলাম মোঃ আজম, উপপরিচালক, শুকলাল বৈদ্য, উপপরিচালক, ডাঃ আ.ন.ম. মোস্তফা কামাল মজুমদার, উপপরিচালক (এমসিএইচ), ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন, সহকারী পরিচালক (এমসিএইচ), ডাঃ মোঃ মাহবুবুল আলম, সহকারী পরিচালক (সিসি), ডাঃ মৌসুমী প্রামানিক, সহকারী পরিচালক (সিসি), ডাঃ আবু সাঈদ মুহাম্মদ মাসুদ, সহকারী পরিচালক (সিসি), ডাঃ শালভিয়া রশিদ, মেডিকেল অফিসার (ক্লিনিক), মোঃ আকরামুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাসকো ফাউন্ডেশন, ডাঃ নুরুন নাহার, প্রোগ্রাম ডাইরেক্টর, ডাসকো ফাউন্ডেশন এবং WHO প্রতিনিধি) উপস্থিত ছিলেন । সভা শুরুর পূর্বে সম্মানিত মহাপরিচালক সকল সদস্যের উপস্থিতিতে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করে বৃক্ষ রোপন করেন।

সভায় অংশগ্রহণকারীরা A-EMPOWER প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা, ঝড়ে পড়া কিশোর-কিশোরীদের জীবন মান উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্পের কার্যকারিতা বৃদ্ধি এবং টেকসই ফলাফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ করেন।

সভায় মহাপরিচালক বলেন, A-EMPOWER প্রকল্প কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতকরণে গ্রামে এবং স্কুলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি প্রকল্পটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করছি।

সভার সভাপতি তার বক্তব্যে বলেন, কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে A-EMPOWER প্রকল্প এ ক্ষেত্রে একটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। আমি বিশ্বাস করি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও ডাসকো ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টার মাধ্যমে কিশোর-কিশোরীদের সার্বিক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ বলেন, রাজশাহী বিভাগের কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত, সহজলভ্য এবং কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা বিভাগ ও ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে। A-EMPOWER প্রকল্পের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মানসিক স্বাস্থ্য পরামর্শে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সভা শেষে প্রকল্পের লক্ষ্য অর্জনে সকল সদস্য সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বীর মুক্তিযোদ্ধা বারী মন্ডলের জানাজায় আলহাজ্ব ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ মুসল্লিগণ কানায় কানায় পূর্ণ হয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা বারী মন্ডলের জানাজায় আলহাজ্ব ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ মুসল্লিগণ কানায় কানায় পূর্ণ হয়

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বারী মন্ডলের জানাজায় নামাজ আলহাজ্ব ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় মুসল্লিগণ পূর্ণ হয় বীর মুক্তিযোদ্ধা ও ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মণ্ডলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রীয় সম্মান ও যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত এ জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর সাহসিকতা ও জনকল্যাণে অবদানের কথা স্মরণ করে উপস্থিত ব্যক্তিরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নোয়াখালীর সেনবাগে ইভটিজিংয়ের অভিযোগে আটক- ৩ , বহিষ্কার- ২ রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী রাজশাহীতে A-EMPOWER প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা বারী মন্ডলের জানাজায় আলহাজ্ব ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ মুসল্লিগণ কানায় কানায় পূর্ণ হয় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি ব্যবসায়ীকে অর্থ দন্ড