খুঁজুন
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫ আষাঢ়, ১৪৩৩

রাজশাহীতে A-EMPOWER প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

গোলাম রাব্বানী:
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
রাজশাহীতে A-EMPOWER প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্পের উদ্যোগে প্রকল্প স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ জুন) পরিবার পরিকল্পনা ভবন, রাজশাহীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ড. জিন্নাত রেহানা। উক্ত সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ নাছির আহমদ, পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস)।

এছাড়াও কমিটির সকল সদস্য (সাবিনা পারভীন, পরিচালক (এমআইএস), মোঃ তসলিম উদ্দিন খান, পরিচালক (আইইএম), বিভাগীয় পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, মোঃ আব্দুর রাজ্জাক, উপপরিচালক, গোলাম মোঃ আজম, উপপরিচালক, শুকলাল বৈদ্য, উপপরিচালক, ডাঃ আ.ন.ম. মোস্তফা কামাল মজুমদার, উপপরিচালক (এমসিএইচ), ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন, সহকারী পরিচালক (এমসিএইচ), ডাঃ মোঃ মাহবুবুল আলম, সহকারী পরিচালক (সিসি), ডাঃ মৌসুমী প্রামানিক, সহকারী পরিচালক (সিসি), ডাঃ আবু সাঈদ মুহাম্মদ মাসুদ, সহকারী পরিচালক (সিসি), ডাঃ শালভিয়া রশিদ, মেডিকেল অফিসার (ক্লিনিক), মোঃ আকরামুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাসকো ফাউন্ডেশন, ডাঃ নুরুন নাহার, প্রোগ্রাম ডাইরেক্টর, ডাসকো ফাউন্ডেশন এবং WHO প্রতিনিধি) উপস্থিত ছিলেন । সভা শুরুর পূর্বে সম্মানিত মহাপরিচালক সকল সদস্যের উপস্থিতিতে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করে বৃক্ষ রোপন করেন।

সভায় অংশগ্রহণকারীরা A-EMPOWER প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা, ঝড়ে পড়া কিশোর-কিশোরীদের জীবন মান উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্পের কার্যকারিতা বৃদ্ধি এবং টেকসই ফলাফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ করেন।

সভায় মহাপরিচালক বলেন, A-EMPOWER প্রকল্প কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতকরণে গ্রামে এবং স্কুলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি প্রকল্পটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করছি।

সভার সভাপতি তার বক্তব্যে বলেন, কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে A-EMPOWER প্রকল্প এ ক্ষেত্রে একটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। আমি বিশ্বাস করি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও ডাসকো ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টার মাধ্যমে কিশোর-কিশোরীদের সার্বিক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ বলেন, রাজশাহী বিভাগের কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত, সহজলভ্য এবং কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা বিভাগ ও ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে। A-EMPOWER প্রকল্পের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মানসিক স্বাস্থ্য পরামর্শে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সভা শেষে প্রকল্পের লক্ষ্য অর্জনে সকল সদস্য সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

গোদাগাড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোড শো ও গাছের চারা বিতরণ

গোলাম রাব্বানী :
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
গোদাগাড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোড শো ও গাছের চারা বিতরণ

ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত নেটজ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এনগেজ প্রকল্পের বিশ্ব পরিবেশ দিবস 2026 উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার গোদাগাড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোড শো ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

গোদাগাড়ি উপজেলার কৃষি কর্মকর্তা জনাব মরিয়ম আহমেদ মহোদয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল মানিক, প্রকল্প বাস্তবায়ন অফিসার এ, কে, এম মমিনুল হক, শিক্ষার্থী, সিএসও সদস্য, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সজ্জিত যানবাহনের সমন্বয়ে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে গোদাগাড়ি উপজেলার কৃষি কর্মকর্তা পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
অতিথিবৃন্দ বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
অতিথিবৃন্দ বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ, সুন্দর ও টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব।
এ সময় সিএসও সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অতিথিগণ উপস্থিত অংশগ্রহণকারীদের হাতে গাছের চারা তুলে দেন এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। অতিথি ও উপস্থিত সদস্যগণ ভবিষ্যত সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় প্রকৃতি হোক অনুপ্রেরণার উৎস আপনি কি একমত স্বাক্ষরিত ব্যানারে সহমত পোষন করে স্বাক্ষর করেন
রোড শোতে ১৬ টি সুসজ্জিত অটোবাইকে সুশীল সমাজের সংগঠনের সদস্যগণ ও এনগেজ প্রকল্পের কর্মীগণ অংশগ্রহণ করে। জলবায়ু অভিযোজন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ সহনশীলতা বিষয়ক সচেতনতামূলক ব্যানার, পোস্টার, ফেস্টুন ও স্লোগানে সজ্জিত অটোবাইকগুলো গোদাগাড়ি উপজেলার ৬টি ইউনিয়নের (গোদাগাড়ি, পাকড়ী, রিশিকুল, গোগ্রাম, মাটিকাটা, দেওপাড়া) এর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। রোড শো চলাকালে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষা, পানি সংরক্ষণ, খরা মোকাবিলা, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বার্তা প্রচার করেন।
কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নওগাঁর সাপাহারে আম আড়ৎদাররা সরকারি আইন না মানায় ক্ষতি গ্রস্ত হচ্ছে আম চাষী ও ব্যাবসায়ী

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
নওগাঁর সাপাহারে আম আড়ৎদাররা সরকারি আইন না মানায় ক্ষতি গ্রস্ত হচ্ছে আম চাষী ও ব্যাবসায়ী

নওগাঁ সাপাহার আম আড়ৎদার সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেরা আইন তৈরি করে ব্যাবসা করছে।

নওগাঁ আমের রাজধানী খ্যাত সাপাহার উপজেলায় চলছে, আম আড়ৎদারদের নিজের তৈরি আইনে ব্যাবসা,তোয়াক্কা করে না সরকারি নিয়ম নীতি। এতে ক্ষতি গ্রস্ত হচ্ছে আম চাষী ও ব্যাবসায়ী।আম চাষীদের কাছ থেকে মাপ নিচ্ছেন ৫২ কেজিতে এক মন।এ যেন এক মঘের মূল্লুক,সাপাহার আম আড়ৎদার ব্যাবসায়ী সমবায় সমিতির লিঃ নামে এক সংগঠনের নেতাদের নির্ধারিত নিয়মের বাহিরে যাওয়ার কাহারো সুযোগ নাই। সাপারের আম আড়ৎ গুলে ঘুরে একই চিত্র দেখা যায়।

আম আড়ৎদার সমিতির সভাপতি কার্তিক শাহাকে প্রশ্ন করলে তিনি বলেন এবিষয়ে আমি কিছুই জানিনা,আপনি সাঃসম্পাদক মোঃইমাম হোসেন রিফাতের সাথে কথা বলেন। আম সমিতির সাঃসম্পাদক ইমাম হোসেন রিফাতের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার অফিসে, একঘন্টা অপেক্ষা করতে বলে, তিনি ৩ ঘন্টা পরে তার অফিসে সাক্ষাৎ দেন। তাকে ৫২ কেজিতে একমনের প্রশ্ন করা হলে তিনি রাগান্বিত হয়ে বলেন, আম চাষিরা যদি দিয়ে খুশি থাকে সাংবাদিকের এত সমস্যা এবং জ্বলে কেন?

আরও বলেন, চাপাই সহ সব জায়গায় এই মাপ চলছে। তিনি আরও জানান এটা পচনশীল কাঁচা মাল এবং ২ টা ক্যারেটের ওজন ৪ কেজি, এর বেশি তিনি উত্তর না দিয়ে অফিস ত্যাগ করে চলে যান। সেখান থেকে আমের আড়ৎতে গিয়ে একটা ক্যারেট ওজন করে দেখা যায় ১,২৫ কেজি তাহলে ২ টা ক্যারেটের ওজন আসে ২,৫ কেজি কিন্তু আম সমিতির সাঃসম্পাদক ইমাম হোসেন রিফাত বলেছেন যা মিথ্যা কথা ৪ কেজি।

নাম প্রকাশে অনিচ্ছুক, সাঃসম্পাদক রিফাতের আচরনে সাধারণ আম ব্যাবসায়ী মূখ খুলতে পারবে না, তিনি যা বলবেন সকল আম ব্যাবসায়ী মানতে বাধ্য। এবিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সাথে সাক্ষাৎ করতে গিয়ে দেখা যয়, তিনি মিটিং করছেন, বেশ কিছু সময় অপেক্ষা করে, তিনি ব্যাস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি। পরদিন ১৭/৬/২৬ ইং তারিখে নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করার লক্ষ্যে কয়েক বারে হোয়াটসঅ্যাপ ও সরাসরি মোবাইল ফোনে প্রায় ১৩ বার ফোন করে রিচিভ না করলে তাঁহার হোয়াটসঅ্যাপ এ ম্যাসেস দিলে তিনি লিখে পাঠান আমি ব্যাস্ত আছি লিখে পাঠান।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ কে বিস্তারিত লিখে পাঠানোর পর আজও কোন উত্তর মিলে নাই। পরবর্তী সময়ে ট্রাপিক জাম ও নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এসপি)শ্যামলী রানীর সাথে কথা বলে জানা যায়, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সরাসরি নির্দেশনায় ওসি সাপাহার থানা মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ, দিন রাত ২৪ ঘন্টা নিরাপত্তা ও ট্রাপিক নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন।সাপাহারের পার্শবর্তী উপজেলা পোরসা নোচনাহারে দেখা গেল ভিন্ন চিত্র।

সেখানে ৪০ কেজিতে একমন, নোচনাহার আম আড়ৎদার সমিতির সভাপতি মোঃজিয়াউর রহমান বলেন এখানে সরকারি নিয়মের বাহিরে আমরা কোন কাজ করি নাই এবং করবো না।সেখানে ঢাকা বাদামতলী পাইকার ও খুচরা আম বিক্রেতাকে জিজ্ঞেস করে জানাযায়, ৪০ কেজিতে আড়ৎদার ক্রয় করে এবং ৪০ কেজিতে বিক্রয় করে, এতে উভয় লাভবান। যার ফলে সাপাহার আমের আড়ৎ থেকে পোরসা উপজেলায় নোচনাহার আম কিনতে যেমন ব্যাবসায়ী স্বাচ্ছন্দ বোধ করে তেমনি আম চাষীরা খুব খুশি।

ইসলামপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে মুরগির বাচ্চা, ধানের বীজ, মাছের পোনা ও সবজি বীজ বিতরণ

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
ইসলামপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে মুরগির বাচ্চা, ধানের বীজ, মাছের পোনা ও সবজি বীজ বিতরণ

 

গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা এবং পুষ্টি চাহিদা পূরণে জামালপুরের ইসলামপুরে কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে মুরগির বাচ্চা, ধানের বীজ, মাছের পোনা ও বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করেছে ব্র্যাক।

বুধবার (১৮ জুন) ব্র্যাক ইসলামপুর এলাকা অফিসের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইসলামপুর এলাকার ব্যবস্থাপক মোছা. কাজুলী খাতুন, ভেটেরিনারি সার্জন ডা. মো. রেজাউল করিম খান এবং ব্র্যাক ইসলামপুর এলাকা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ কর্মসূচির আওতায় কৃষক পরিবারের প্রত্যেককে ১০টি করে মুরগির বাচ্চা, ১ কেজি ধানের বীজ, মাছ চাষের জন্য মাছের পোনা এবং বিভিন্ন প্রজাতির সবজি বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে কৃষক পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করাই ব্র্যাকের লক্ষ্য। মুরগি পালন, মাছ চাষ ও সবজি উৎপাদনের মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতাও বৃদ্ধি পাবে।

বক্তারা আরও জানান, পর্যায়ক্রমে আরও অধিকসংখ্যক কৃষককে এ কর্মসূচির আওতায় এনে একই ধরনের সহায়তা প্রদান করা হবে।

এ সময় উপকারভোগী কৃষকরা ব্র্যাকের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

গোদাগাড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোড শো ও গাছের চারা বিতরণ নওগাঁর সাপাহারে আম আড়ৎদাররা সরকারি আইন না মানায় ক্ষতি গ্রস্ত হচ্ছে আম চাষী ও ব্যাবসায়ী ইসলামপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে মুরগির বাচ্চা, ধানের বীজ, মাছের পোনা ও সবজি বীজ বিতরণ লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর নোয়াখালীর সেনবাগে ইভটিজিংয়ের অভিযোগে আটক- ৩ , বহিষ্কার- ২