খুঁজুন
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিসম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়, খুলনায় ধর্ম উপদেষ্টা

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়, খুলনায় ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়, খুলনায় ধর্ম উপদেষ্টা

শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা : ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধরণের জাতিগোষ্ঠীর মানুষের সহাবস্থানই এদেশের বৈশিষ্ট্য। সংবিধানেও দেশের প্রতিটি নাগরিকের ধর্মপালন, ব্যবসা, রাজনীতি, শিক্ষাসহ সকলক্ষেত্রে সমানাধিকারের কথা রয়েছে। দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরাজমান সম্প্রীতি-সৌহার্দ্যরে সম্পর্ক বিনষ্টের জন্য কিছু কায়েমী-স্বার্থবাদী দুষ্কৃতকারী অপচেষ্টা চালায়। তাদের প্রতিহত করার জন্য সরকার সজাগ আছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শনিবার ০৯ নভেম্বর দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসনে ওলামা মাশায়েখদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ বৃদ্ধি পেয়েছে। অর্থনীতি চাঙ্গা হচ্ছে ও রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। আমরা মন্থর হয়ে যাওয়া ইসলামিক ফাউন্ডেশনের গতি ফিরিয়ে আনতে চাই। ফাউন্ডেশনের চারটি বিভাগ থেকে একসময় বিশ্বকোষ-অনুবাদসহ গবেষণামূলক অনেক বই প্রকাশ হতো, যা এখন বন্ধ আছে। এ প্রতিষ্ঠানে প্রাণ ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সংস্কারের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করে সুন্দর, দৃষ্টিনন্দন ও ধর্মীয় গাম্ভীর্যময় আইকনিক মসজিদে পরিণত করা হবে। মসজিদভিত্তিক গণশিক্ষার অনিয়মগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মডেল মসজিদের নির্মাণজনিত ক্রুটি থাকলে বা অনিয়ম হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এবছর হজের বিভিন্ন প্যাকেজে খরচ কমেছে। সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুর সংখ্যা কমার কারণ বেরকরে সমাধান করা হবে। আগামীতে সমুদ্রপথে হজে যাওয়া সুযোগ সৃষ্টি হচ্ছে। খুলনা জেলায় ১১টি মডেল মসজিদের ছয়টি উদ্বোধন হয়েছে, চারটি নির্মাণাধীন ও একটি উদ্বোধনের অপেক্ষায় আছে। সারাদেশে উদ্বোধনের অপেক্ষায় থাকা ৪০টি মডেল মসজিদ প্রধান উপদেষ্টার মাধ্যমে অনলাইনে উদ্বোধনের ব্যবস্থা করা হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান, ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার। খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহম্মদ জালাল আহমদ। সভায় ওলামা মাশায়েখসহ তিনশত ইমাম অংশ গ্রহণ করেন।

হাকিমপুর হিলিতে কাঁকড়াপালি আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

হিলি দিনাজপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
হাকিমপুর হিলিতে কাঁকড়াপালি আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

হাকিমপুর হিলিতে কাঁকড়াপালি আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আজ ২৯শে মে শুক্রবার সকাল ১১ টায় কাঁকড়াপালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার শুভ উদ্ভোধন করা হয়।

উপস্থিতি ছিলেন, সাবেক ২ং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেফতাহুল জান্নাত,আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মনিরুজ্জামান সোহেল, আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আজিজার রহমান, আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডাবলু, হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নওশাদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল হক, প্রাইভেট শিক্ষক এমদাদুল হক, আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোস্তাক আহমেদ ও সাখাওয়াত হোসেন উপস্থিতি ছিলেন।
আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আজিজার রহমান বলেন,আমরা দীর্ঘ ২০২২ সাল থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা ও উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি, এর ধারাবাহিকতায় যুব সমাজের জন্য প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছি,যাতে তারা মাদকে অসক্ত না হতে পারে। তাদের জন্য আমরা আগামীতেও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করব,
ফুটবল খেলায় হলুদ দল সাদা দলকে ৩-০ গোলে পরাজিত করেন, পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ

 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৪ মে) সকালে ওই গৃহবধূ ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। এ সময় স্বজনরা তার কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আদিতমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত স্বপ্না বেগমের স্বজন শাহিনা খাতুন বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর স্বপ্নার ঘর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে কোনো উপায় না দেখে আমরা তার ঘরে প্রবেশ করি। এরপর সেখানে গিয়ে দেখি বিবস্ত্র অবস্থায় স্বপ্নার মরদেহ পড়ে আছে, এমনকি শোবার খাটটিও ভাঙা। আমাদের ধারণা, রাতে স্বপ্না বেগমকে দুর্বৃত্তরা গণধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত ও পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে কৃষককে হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) বিকেল জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে, শনিবার (২৩ মে) রংপুর জেলা পুলিশের আভিযানিক দল একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটকরা হলো, গাইবান্ধা পলাশবাড়ি চকবালা গ্রামের জামিরুল ইসলাম (৩২), বাঁশকাটা গ্রামের নুরুল আমিন (৬৮), বেড়াডাংগা গ্রামের আমিরুল ইসলাম সরদার (৫৫), গোবিন্দগঞ্জ পুরন্দুর গ্রামের সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪), সাদুল্ল্যাপুর কাবিলপুর সোনাতলা গ্রামের আনিছুর রহমান (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আমলাপুকুর গ্রামের আব্দুল জলিল (৩৮) ও বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল।

পুলিশ সুপার জানান, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমান রাতে নিজের সেচঘরে বিএডিসি’র সেচ ট্রান্সমিটার পাহারা দিতেন। গত ৭ মে সকালে সেচঘর থেকে তার পা বাঁধা রক্তাত্ব মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা ট্রান্সমিটার চুরি করে মফিজার রহমানকে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। শনিবার ডাকাত জামিরুলকে পীরগঞ্জের খেজমতপুর পশ্চিমপাড়াস্থ তার শ্বশুর বাড়ি থেকে, জলিলকে জয়পুরহাট বাসস্ট্যান্ড থেকে, শামিমকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের ভাড়া বাসা থেকে, শফিকুলকে বগুড়ার মোকামতলা থেকে, নুরুল আমিন, আমিরুল ও আনিছুরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এসপি মোজাম্মেল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে আসামিরা পুলিশের কাছে মফিজার রহমানকে হত্যাসহ ট্রান্সফর্মার চুরির কথা স্বীকার করেছেন। তাদের দেয়া তথ্যমতে, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, সিএনজি, ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এবং তিনটি ট্রান্সফর্মারের ভিতরে থাকা তামার কয়েল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, কৃষক মফিজার রহমান হত্যাটি ছিল রহস্যজনক, চাঞ্চল্যকর ও ক্লুলেস। জেলা পুলিশের চৌকস আভিযানিক দল দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার, চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরিতে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করেছে। সকল ধরনের অপরাধ নির্মূলে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

হাকিমপুর হিলিতে কাঁকড়াপালি আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু'র মৃত্যু! উভয় পরিবারে শোকের মাতম তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কড়া হুশিয়ারি