খুঁজুন
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র, ১৪৩৩

গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ‘দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করার আহ্বান’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ
গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ‘দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করার আহ্বান’

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে রাজশাহীর নবাগত প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইন অনুযায়ী কাজ করবো, ব্যক্তিগতভাবে কাউকে চিনতে চাই না। আমাদের কাজের ক্ষেত্রে কোন ধরনের ভুল থাকলে, আপনারা সুধরে নিবেন। আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই, দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করতে চাই। এক্ষেত্রে আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন ক্ষমতার দাপট না দেখায়- এর অন্যথা হলে আমাদেরও একই পরিণতি হবে। সেই লক্ষ্যে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে একসাথে কাজ করবো। প্রতিটি পদক্ষেপে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতার পাশাপাশি অবশ্যই সমষ্টিগত স্বার্থে কাজ করবো। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নবাগত জেলা প্রশাসক আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক ও চোখ। এই চোখ যেন এক পক্ষে কাজ না করে। এই জেলার বিভিন্ন দফতরে অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা ও সময়ক্ষেপণ না করে দ্রুত সমাধানের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন। এক্ষেত্রে সংবাদ পরিবেশনের পূর্বে তথ্যগুলো গণমাধ্যমকর্মীদের সঠিকভাবে যাচাই করার আহ্বান জানান তিনি।
এসময় মতবিনিময়কালে সাংবাদিকরা রাজশাহীর ইজারা দেওয়া খালগুলো উম্মুক্ত করে দেওয়া, বিভিন্ন হাট-বাজার ও বালু ঘাট ইজারার অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছ হিসাব রাখা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যপারে নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক মো. আফজাল হোসেন, রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব অপু, চ্যানেল আই টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ সহ জেলার বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার গত ৩ নভেম্বর রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর জন্ম যশোর জেলায়। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়।

শ্রীমঙ্গলে মিলল বিরল প্রজাতির অজ্ঞাত সাপের বাচ্চা, পরিচয় শনাক্তে অনুসন্ধান

শ্রীমঙ্গল প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে মিলল বিরল প্রজাতির অজ্ঞাত সাপের বাচ্চা, পরিচয় শনাক্তে অনুসন্ধান

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারের কুঞ্জবন এলাকায় বিরল প্রজাতির একটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, সাপটি বাংলাদেশে এ পর্যন্ত নথিভুক্ত না-ও হয়ে থাকতে পারে। তবে সাপটির প্রজাতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৬ আগস্ট) এলাকায় সাপের বাচ্চাটি দেখতে পান স্থানীয়রা। অজ্ঞাত ও বিরল আকৃতির সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা সেটিকে আটক করে নিরাপদ স্থানে রাখেন। পরে স্থানীয় প্রধান শিক্ষক একরামুল কবীর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি পর্যবেক্ষণ করেন। তারা জানান, সাপটির বৈশিষ্ট্য বেশ ব্যতিক্রম এবং এটি বিরল কোনো প্রজাতির হতে পারে।

সাপটির সঠিক পরিচয় শনাক্ত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি সাপটির ছবি ও বৈশিষ্ট্য পর্যালোচনা করে প্রজাতি শনাক্তের জন্য অনুসন্ধান করছেন।

বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, সাপটির পরিচয় নিশ্চিত হওয়ার আগে এটিকে কোনো নির্দিষ্ট প্রজাতির বলে দাবি করা ঠিক হবে না। তবে প্রাথমিকভাবে এটি বাংলাদেশে বিরল বা নতুনভাবে নথিভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সাপটির প্রজাতি শনাক্ত হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

কুয়াকাটায় শিক্ষিকার দুই বছর অনুপস্থিতি, বেতন নেওয়ার অভিযোগ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
কুয়াকাটায় শিক্ষিকার দুই বছর অনুপস্থিতি, বেতন নেওয়ার অভিযোগ

 

পটুয়াখালীর কলাপাড়ায় ১৫৯ নম্বর পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাহিয়ান বিনতে ইউসুফের প্রায় দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। একই সময়ে নিয়মিত বেতন-ভাতা নেওয়ার অভিযোগও করেছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. বাবুল হাওলাদার।

অভিযোগকারীদের দাবি, পাঁচজন শিক্ষকের মধ্যে একজন দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চারজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে, এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

শিক্ষিকা দাবি করেছেন, তিনি ডেপুটেশনে ছিলেন। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম জানিয়েছেন, ডেপুটেশন বাতিল করে গত ১১ আগস্ট তাকে নিজ বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি এখনো যোগদান করেননি। বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসে প্রতিবেদন পাঠানো হয়েছে।

অভিযোগের সত্যতা ও বেতন-ভাতা গ্রহণের বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে অর্থদন্ড।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে অর্থদন্ড।

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধিঃ কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের দোলান বাজারে লাইসেন্স ছাড়া গরুর মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।  জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিনা লাইসেন্সে গরুর মাংস বিক্রির দায়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ধারায় পৃথক দুই মামলায় দোলান বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিলুল্লাহর পূত্র ইকবাল সরকার (৩০) এবং আমির উদ্দিনের পূত্র আজিজুল ইসলাম (৪৪) কে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করেন।
প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. মাহমুদুল হাসান, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।

শ্রীমঙ্গলে মিলল বিরল প্রজাতির অজ্ঞাত সাপের বাচ্চা, পরিচয় শনাক্তে অনুসন্ধান কুয়াকাটায় শিক্ষিকার দুই বছর অনুপস্থিতি, বেতন নেওয়ার অভিযোগ কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে অর্থদন্ড। নওগাঁর মান্দায় ব্র্যাকের উদ্যোগে ওয়াশ প্লান্ট উদ্বোধন ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২