খুঁজুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

নাসিরপুর গ্রামের নুরের খুনীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২:০১ পূর্বাহ্ণ
নাসিরপুর গ্রামের নুরের খুনীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

Oplus_131072

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউপির নাসিরপুর গ্রামের আব্দুন নুর মিয়া নামে এক মৎস্যজীবি ভাসান পানিতে মাছ ধরার কারণে তাকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় এলাকাবাসীর আয়োজনে স্থানীয় মিলনবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার চার শতাধিক লোকজন অংশগ্রহন করেন।

এ সময় বক্তব্য রাখেন,ইদ্রিছ আলী,নিহতের ছেলে শিপন মিয়া,আমীর হোসেন,মুক্তার হোসেন মুক্তা,আলী হায়দার,সিরাজ মিয়া ও আব্দুল কাইয়ূম প্রমুখ।

বক্তারা বলেন,গত ১২ই সেপ্টেম্বর সকালে দিরাইয়ের চরনাররচর ইউপির নাসিরপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে দিনমুজুর মৎস্যজীবি ও লৌলারচর নাসিরপুর গ্রামের জামে মসজিদের সাবেক ক্যাশিয়ার আব্দুন নুর মিয়া গ্রামের পশ্চিম পাশে একটি সরকারী ডোবায় ভাসান পানিতে মাছ ধরতে যান।

এ সময় একই গ্রামের মৃত জবর আলীর ছেলে সুরুজ আলীর নির্দেশে তার ৭ ছেলে আব্দুন নুর মিয়াকে মাছ ধরতে নিষেধ করলে তিনি বাড়িতে চলে আসেন। কিছুক্ষণ পর খুনী সুরুজ আলী তার ৭ ছেলেকে নিয়ে আব্দুন নুরের বাড়িতে গিয়ে তাকে মাঠিতে ফেলে দাড়াঁলো অস্ত্র দা,রামদা,ছুলফি দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করলে তিনি অধিক রক্তখননে মাটিতে লুঠিয়ে পড়েন।

পরবর্তীতে তার স্বজনরা তাকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্ম এ নিয়ে যাওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে সাথে সাথে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে শারীরিক অবস্থা আরো খারাপ হয়। পরবর্তীতে তাকে গত ১৫ সেপ্টেম্বর তাকে আশংঙ্কাজনক অবস্থ্ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর গত ২২ সেপ্টেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ভাতিজা আক্কল আলীর ছেলে আব্দুল কাইয়ূম বাদি হয়ে গত ২২ সেপ্টেম্বর একই গ্রামের হত্যাকারী সুরুজ আলী ও তার ৭ ছেলে ফিরোজ আলী,দুলা মিয়া,রাজা মিয়া,সামাদ মিয়া,ছালাই মিয়া,ছাইবুর মিয়া,ছাদ মিয়া ,মৃত বানু মিয়ার দুই ছেলে একাদুল মিয়া ও আমিনুরসহ ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করে দন্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬//৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারায় দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮ ।

মামলা দায়েরের দিন পেরিয়ে গেলেও আসামীপক্ষ প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ালে ও পুলিশ তাদের গ্রেপ্তার না করায় বাদিপক্ষ হতাশাসহ শংঙ্কায় দিন কাটাচ্ছেন। বরং আসামীরা প্রভাবশালী হওয়াতে মামলা তুলে নিতে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দামকী দিচ্ছেন বলে তারা অভিযোগ করেন। অবিলম্বে আব্দুন নুর মিয়ার সকল খুনীদের দ্রুত গ্রেপ্তার করে ফাসিঁর রায় কার্যকরের জন্য বর্তমান অন্তবর্তী সরকার ও পুলিশ সুপারের নিকট দাবী জানান।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান,এই আব্দুন নুর হত্যাকান্ডের মামলায় ৪ জন বিজ্ঞ আদালত থেকে জামিনে রয়েছেন এবং বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ##

 

সুনামগঞ্জ প্রতিনিধি
০১.১০.২০২৪

মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

নওগাঁর মান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো রামদাসহ দেশীয় অস্ত্র এবং ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চিহ্নিত দুই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামে আসামি আরমান আলীর বসতবাড়িতে মান্দা থানা-পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কাঞ্চন গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. আরমান আলী (৩১) এবং মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে মোঃ আইজুল ইসলাম (৪২)।

​পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে রাত ১০টা ৩০ মিনিটে আরমান আলীর বাড়িতে প্রথম দফায় অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাত ১০টা ৫৫ মিনিটে আরমানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা (বাটসহ দৈর্ঘ্য ৬৯ সেমি) ও একটি চাইনিজ কুড়াল (এসএস পাইপের বাটসহ দৈর্ঘ্য ৩০ সেমি) জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আটককৃত উভয়ের নামেই পূর্বে ৪ থেকে ৫টি করে মাদক মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে আরও ২-৩ জন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

​মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদক কারবারের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

মাহামুদুল হাসান রনি মাদারীপুর প্রতিনিধি,
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

 

আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাইর প্রাইভেট কারে অগ্নিসংযোগ।

টেকেরহাটে পীরের বাড়িতে গ্যারেজে রাখা প্রাইভেটকারে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে গ্যারেজে রাখা একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় , ৬ সেপ্টম্বর ২০২৬, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টেকেরহাটের পীর সাহেব মরহুম দেলোয়ার হোসেন আনসারীর বাড়ির গ্যারেজে থাকা তার ছোট ছেলে আসাদ আনসারীর প্রাইভেটকারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

আসাদ আনসারী,আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাই।

আগুনে গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারা এবং কী কারণে গাড়িটিতে অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাতোয়ারা বেগমকে সভাপতি এবং সোনিয়া বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর মহিলা দলের সভাপতি হামিদা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং দলীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত সভাপতি মাতোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক সোনিয়া বেগম দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, আগামী দিনে ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী ও সক্রিয়ভাবে পরিচালনা করা হবে।

মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২ রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম কালীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবায় সংকট, প্রশ্নের মুখে সরবরাহ ব্যবস্থা পতিত ১০০ বিঘা জমিতে মাছ চাষ, বছরে লাভ ৫০ লাখ টাকা