খুঁজুন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ়, ১৪৩৩

নলছিটিতে স্টেম এডুকেশন ও ইনোভেশন বিষয়ক কর্মশালা

আমির হোসেন, ঝালকাঠি থেকে :
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
নলছিটিতে স্টেম এডুকেশন ও ইনোভেশন বিষয়ক কর্মশালা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে আয়োজিত হল স্কুল ভিত্তিক স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) এডুকেশন ও ইনোভেশন বিষয়ক বিশেষ কর্মশালা বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) সকাল ১০টায় নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আগ্রহী করে তোলা এবং তাদের উদ্ভাবনী দক্ষতা বিকাশে সহায়তা করা।অনুষ্ঠানটি সেভ দ্য চিলড্রেনের আয়োজনে “ইনভেস্ট ইন ওমেন আইডিয়া চ্যালেঞ্জ ২০২৪”-এ জাতীয় পর্যায়ে বিজয়ী দল টিম স্টেমের তত্ত্বাবধানে পরিচালিত হয়। যা নারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার আজিম, সরকারি নলছিটি মার্চেন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাশার রানাও নান্দিকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমা আক্তার।
বক্তারা টিম স্টেমকে এমন একটি প্রগতিশীল ও বিজ্ঞানভিত্তিক আয়োজনের জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের ওয়ার্কশপ আয়োজন ও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন টিম স্টেমের ক্যাম্পেইন কো-অর্ডিনেটরও তারুণ্যের নলছিটির কনভেনর মোঃ খালেদ সাইফুল্লাহ। তিনি বলেন, “স্টেম এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীরা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করতে পারবে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার মাধ্যমে একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরি হবে। যারা ভবিষ্যতে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওয়ার্কশপটি সঞ্চালনা করেন টিম স্টেমের টিম লিডার নুসরাত। এছাড়াও উপস্থিত ছিলেন টিম স্টেমের মিডিয়া কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস নিসা, ট্রেজারার জান্নাতও ইভেন্ট কো-অর্ডিনেটর মেহেরাব হোসেন রিফাত।

ওয়ার্কশপের সমাপনী বক্তব্যে ইভেন্ট কো-অর্ডিনেটর মেহেরাব হোসেন রিফাত স্থানীয় যুব সংগঠন তারুণ্যের নলছিটিকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “তারুণ্যের নলছিটি তাদের ভলান্টিয়ারিং সাপোর্ট এবং লোকাল সাপোর্ট দিয়ে আমাদের আয়োজনকে সফল করতে অসামান্য ভূমিকা রেখেছে। তাদের এই সহায়তা ছাড়া আয়োজনটি এত সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হতো না।”

প্রশিক্ষক হিসেবে বরিশাল থেকে যুক্ত হন জাতীয় পুরস্কারপ্রাপ্ত আবু সুফিয়ান শেখ, প্রোগ্রামার রাফিয়া ইসলাম এবং সুমাইয়া ইসলাম তিশা। তারা শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্পের উপর গুরুত্বপূর্ণ পরামর্শ দেন, স্লাইড প্রেজেন্টেশন প্রদর্শন করেন যা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা আয়োজকদের এই সফল উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী এলাকার বাসিন্দা মোরশেদ আলম একজন ব্যাটারিচালিত ভ্যানচালক। দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে উপার্জিত আয়েই চলছিল তার ছয় সদস্যের পরিবারের জীবিকা। কিন্তু একটি ভ্যান চুরির ঘটনায় আজ তিনি ও তার পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।

জানা যায়, গত ২০ জুন রাত প্রায় ১০টার দিকে উপজেলার মিলন বাজার এলাকায় নিজের ব্যাটারিচালিত ভ্যানটি রেখে দিনের ভাড়ার টাকা তুলতে যান মোরশেদ আলম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, অজ্ঞাত ব্যক্তি তার একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানগাড়িটি চুরি করে নিয়ে গেছে। ভ্যানটি খুঁজে পেতে তিনি বাজারের বিভিন্ন স্থান ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবার নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েন।

সরেজমিনে মোরশেদ আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙাচোরা ও জরাজীর্ণ একটি ঘরে মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করছেন তিনি। ঘরের পাশাপাশি রান্নাঘরের অবস্থাও অত্যন্ত নাজুক। ভাঙা টিনের বেড়া ও ঝুঁকিপূর্ণ পরিবেশে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।
উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে বর্তমানে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে মোরশেদ আলমকে। পরিবার-পরিজনের মুখে দুমুঠো খাবার তুলে দিতেও হিমশিম খেতে হচ্ছে তার।

মোরশেদ আলমের প্রত্যাশা, এলাকার সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা তার দুর্দশার কথা বিবেচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একটি ব্যাটারিচালিত ভ্যান পেলে তিনি পুনরায় কর্মে ফিরতে পারবেন এবং পরিবারের জীবিকা নির্বাহের পথ সুগম হবে।

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, “মোরশেদ আলম অত্যন্ত দরিদ্র একজন মানুষ। ভ্যান চালিয়েই তার সংসার চলতো। ভ্যানটি চুরি হওয়ার পর তিনি কর্মহীন হয়ে পড়েছেন। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের কাছে তার জন্য একটি ভ্যানের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।”

স্থানীয়দের দাবি, অসহায় এই পরিবারের পাশে সরকার, জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে মোরশেদ আলম আবারও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

গোলাম রাব্বানী :
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

দাতা সংস্থা নেটস্ বাংলাদেশ ও বিএমজেড সহায়তায় ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তায়িত অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে (২৪ জুন) বুধবার নাচোল উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপজেলার ৪ নং নেজামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজন করা হয়েছে।
দিবস পালন অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক, ইউপি সদস্য মোঃ আঃ জব্বার, মোঃ বাবুল হক, মোঃ এমদাদুল হক ও নারী সদস্য মোসাঃ গুলনাহার বেগম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের শিশু সুরক্ষা বিষয়ক কর্মী মোঃ শহিদুল ইসলাম ও ইউনিয়ন সমাজকর্মী মোঃ জহির উদ্দিন। প্রকল্পের এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর মোসাঃ নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় শুরু হয় এবং লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম বাস্তাবায়ন ও দিবস পালন প্রত্যাশা উপস্থাপন করেন নাচোল ইউনিটের ইউনিট ম্যানেজার আবু হেনা মোহাম্মদ ফিরোজ ইউএম মোঃ রায়হান মন্ডল, এফ এফ মোঃ রেজাউল করিম ও মোঃ নাসির ।
দিবস পালনের কর্মসূচীর মধ্যে র‌্যালী, আলোচনা সভা ও সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ আয়োজন করা হয়।
কর্মসূচীতে প্রকল্পের সুফলভোগী ও জনপ্রতিনিধি সহ প্রায় ১০০ এর অধিক মানুষের উপস্থিতি ছিল।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

মো : হোসন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন ২০২৬-২৭ অর্থবছরের মোট ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।

বাজেট অধিবেশনে পৌর নিবার্হী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, যুবনেতা এনামুল করিম ডেবিট, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক হোসেন শাহ ফকির, মুনতাসির খান লোহানী সিয়ামসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় পৌর সভার কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।২৩.০৬.২০২৬

ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা