মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২৭ পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ 

অনলাইন নিউজ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:১২ পিএম
মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২৭ পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ 

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২৭ পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত  বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ  অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইমামুর রশিদ বাবুল (বিএসসি-বিএড) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিংক কমিটির অভিভাবক সদস্য শাহিনুর রহমান শাহিন,  সহকারী প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিন,  সহকারী শিক্ষক ইমরান হোসেন,  মোবারক হোসেন লাভলু, রফিকুল ইসলাম সহ শিক্ষক/শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় সহকারী শিক্ষক শহিদুল ইসলাম।  এরপূর্বে পরীক্ষার্থীদের শপথ পাঠ করান সহকারী প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...