খুঁজুন
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২৩ শ্রাবণ, ১৪৩৩

নিখোঁজের ১০ দিনপর ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
নিখোঁজের ১০ দিনপর ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ

মোহাম্মদ আলী জিন্নাহ,  জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ’বাড়ীতে চলছে স্বজনদের আহাজারি।

শুক্রবার সকাল ৯ টায় মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ পূর্ব পাড়া (বৈশাগাড়ী) এলাকায় নিহতের বাড়ীতে এসে মৃত্যুর সংবাদ জানালে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজন।

কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বেলা ৫ টায় ৯৯৯ কল দিয়ে স্থানীয়রা জানায়  ময়মনসিংহ ব্রম্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠেছে।  খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।  নিহতের মা থানায় আসার পর পরনের পোশাক দেখে সনাক্ত করে তার ছোট ছেলে মিরান।  পরে লাশ মর্গে পাঠানো হয় এবং সেখান থেকে থানায় আসার পর আমরা নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।  স্থানীয় সূত্রে জানা গেছে ২১ বছর বয়সী  মিরান ছিল রাজমিস্ত্রী’পাশাপাশি নারিকেল গাছ পরিস্কারের কাজ করতো।  দেওয়ানগঞ্জের কথা বলে বাড়ী থেকে চলে যায়। গত ১০ দিন ধরে মোবাইলে যোগাযোগ করলে তার ব্যবহত নম্বর বন্ধ পাওয়া যায়।  শুক্রবার সকালে মাদারগঞ্জ মডেল থানা থেকে পুলিশ এসে জানায় ব্রম্মপুত্র নদী থেকে মিরানের মরদেহ উদ্ধার করেছে  ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ। পরে তার মা ও ভাই সেখানে যায়।

কোতোয়ালী মডেল থানার ওসি জানান বৃহস্পতিবার বিকাল ৫ টায় ৯৯৯ কল দিয়ে স্থানীয়রা জানায়  ময়মনসিংহ ব্রম্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠেছে।   জামালপুর থেকে নদী পথে ভেসে আসছে এই এলাকায়। আমরা খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে রেখে আসি। এখন জামালপুরের মাদারগঞ্জ থেকে তার আত্মীয় স্বজন আসছে প্রথমে তার দেহ দেখে চিনতে না পেরে পরনে প্যান্ট দেখে তারা নিশ্চিত করে যে এটা আমাদের। এখন ময়না তদন্ত হবে সেখান থেকে  আসার পর আমরা নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো।

এ ব্যপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায় জানান আমরা সংবাদ পাওয়ার পর ঐ এলাকায় পুলিশ পাঠাই এবং সেখান থেকে তার স্ত্রী এবং মা ময়মনসিংহ এর কোতোয়ালী থানায় যায়। জানতে পারলাম ছেলেটা ১০ দিন নিখোঁজ ছিল।  এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেনি তারা ।

মাদারগঞ্জের কড়ইচড়া ইউনিয়নে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
মাদারগঞ্জের কড়ইচড়া ইউনিয়নে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি :  জামালপুরের মাদারগঞ্জের কড়ইচড়া ইউনিয়নে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভুঞা।

সভাপতিত্ব করেন ২ নং কড়ইচড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হেলাল উদ্দিন মাষ্টার। সঞ্চালনায় এস আই শফিকুর রহমান শফিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল হাসনাত, সহ মৎস্য বিষয়ক সম্পাদক শফিউল্লাহ সবুজ, মহিলা দলের যুগ্ম আহবায়ক দেলোয়ারা বেগম, কড়ইচড়া ইউনিয়ন বিএনপি সেক্রেটারি সাবেক মেম্বার মোবারক হোসেন নান্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মোজা, ইউপি সদস্য ইয়াকুব আলী সহ অনেকে ।

এ সময় ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাদারগঞ্জে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা

মোহাম্মদ আলি জিন্নাহ্
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাদারগঞ্জে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়, নির্বাচন অফিসার মোঃ তোয়াজ আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপি সহ সভাপতি অধ্যাপক রকিব লিটন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, এনসিপির যুব ও ছাত্র সংগঠনের নেতা সিয়াম আহমেদ, লেমন মিয়া, আরিফুল ইসলাম, রকি রায়হান, রুমন মিয়া এবং গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য সুজন আহমেদ সহ অন্যান্যরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও অংশগ্রহণকারী যোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন। তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় এসিল্যান্ড রাসেল দিও, কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান, সহ মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আনসার বাহিনী প্রতিনিধি, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
মাদারগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় বালীজুড়ী বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির শাহীন আক্তার পিটার। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান সাদী, জামায়াতের পৌর আমির আতিকুর রহমান সেলিম, যুব জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং জাতীয় নাগরিক পার্টির জামালপুর জেলা ছাত্র শক্তির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি প্রমুখ।

​সমাবেশে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল আমিন বলেন, আজকের এই ৫ই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল। ১৪ শত শহীদ ও ৩০ হাজারের বেশি আহত ভাই-বোনের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সাধারণ জনগণ আজও তার প্রকৃত সুফল পায়নি। ৫ই আগস্টের বিপ্লবের পর বর্তমান সরকারও ধীরে ধীরে স্বৈরাচারী মনোভাব প্রদর্শন করছে। গণভোট ও জুলাই সনদের যে রূপরেখা ছিল, তা বাস্তবায়নে সরকার গড়িমসি করে জনগণের সাথে চরম প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে।

​তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসময় বলেছিলেন এই আন্দোলন নাকি শুধু ছাত্রদের, তাদের নাকি কোনো সম্পৃক্ততা ছিল না। অথচ এখন তারা আন্দোলনে নিজেদের একক অবদান বলে দাবি করছেন! আমরা স্পষ্ট করে বলতে চাই—এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিল এ দেশের সর্বস্তরের আপামর জনতা। সরকার যদি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না করে, তবে রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমেই তা বাস্তবায়নে বাধ্য করা হবে।

​সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি বালীজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক দিয়ে প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

​উক্ত সমাবেশ ও গণমিছিলে মাদারগঞ্জ উপজেলার ১১ দলীয় ঐক্যের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জের কড়ইচড়া ইউনিয়নে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত নিখোঁজের ১০ দিনপর ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাদারগঞ্জে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা মাদারগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল ইসলামপুরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন, সুলতান মাহমুদ বাবু  এমপি