ইসলামপুরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন, সুলতান মাহমুদ বাবু  এমপি 

অনলাইন নিউজ ডেস্ক
০৫ আগস্ট ২০২৬ ৬:২৭ পিএম
ইসলামপুরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন, সুলতান মাহমুদ বাবু  এমপি 

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত এ ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ জুবায়ের।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. আলী আমজাদ দপ্তরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এম.এম. আবু তাহের, উপজেলা পরিবার পরিকল্পনা মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মাহফুজ কবীর, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক নাহিদা সাফিজ বিন্তি।

এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবনির্মিত এই মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু হওয়ায় ইসলামপুর উপজেলার মা ও শিশুস্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...