মাদারগঞ্জে নর সুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে অপু বর্মন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার গাবেরগ্রামের ঝালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপু বর্মন ওই এলাকার সুবারন বর্মনের ছেলে। মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে তিনি পেশায় একজন নরসুন্দর ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অপু বর্মনের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা দুইটায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায় জানান ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সমুদ্রে…
রণবাঘা টু বোয়ালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ভোগে এলাকাবাসী
হলুদ ট্যাগের বীজে আগাম শীষ, ক্ষতির মুখে পটুয়াখালীর কৃষক
মাদারগঞ্জে গোয়াল ঘরে অগ্নিকান্ডে ৪ গরু’র মৃত্যু’ দিশেহারা কৃষকের পরিবার
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
সিংড়ায় বনকুড়ি হাফেজিয়া ইসলামিয়া এতিমখানার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান
আরও পড়ুন
মাদারগঞ্জে নর সুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে অপু বর্মন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার গাবেরগ্রামের ঝালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপু বর্মন ওই এলাকার সুবারন বর্মনের ছেলে। মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে তিনি পেশায় একজন নরসুন্দর ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অপু বর্মনের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা দুইটায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায় জানান ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু…
রণবাঘা টু বোয়ালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ভোগে এলাকাবাসী
হলুদ ট্যাগের বীজে আগাম শীষ, ক্ষতির মুখে পটুয়াখালীর কৃষক
মাদারগঞ্জে গোয়াল ঘরে অগ্নিকান্ডে ৪ গরু’র মৃত্যু’ দিশেহারা…
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা…