খুঁজুন
রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ়, ১৪৩৩

গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথ সাথেই দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে আবারও ভাঙন শুরু হয়েছে। গত বছর নদীগর্ভে বিলীন হওয়া বাঁধের অংশ রক্ষায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে যে বাঁশের পাইলিং নির্মাণ করেছিলেন এবারে সামান্য বন্যার পানির চাপেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নতুন করে প্রায় ২৫ মিটার বাঁধ  নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

জানা যায়,গতকাল শনিবার ডালিয়া পানি নিয়ন্ত্রণ ব্যারেজ কর্তৃপক্ষ তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। পরে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলে মহিপুর সেতু রক্ষা বাঁধের পশ্চিম অংশে ভাঙন শুরু হয়। স্থানীয়দরা বলেন বাঁধ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে মহিপুর তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়ক মারাত্মক ভারে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর এলজিইডির উদ্যোগে বাঁশের পাইলিং নির্মাণ করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে ভাঙনস্থলে প্রায় ৩৫ ফুট হইতে ৪০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে।

ভাঙনের কারণে রংপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়কের পাশাপাশি লক্ষ্মীটারী ইউনিয়নের তিনটি গ্রামের প্রায় হাজার অধিক পরিবার হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, এই সড়ক দিয়ে প্রতিদিন ৩০ হইতে ৩৫ হাজার মানুষ চলাচল করেন। সেতু বা সড়ক ক্ষতিগ্রস্ত হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে।

বাঁধসংলগ্ন এলাকার বাসিন্দা মেনানাফ, কাইয়ুম, বায়েজিদ বলেন, “বছরের প্রথম বন্যাতে ভাঙন শুরু হয়েছে। আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি।”

স্থানীয় ব্যবসায়ী শাহনাজ বেগম বলেন, “এই সড়ক দিয়েই প্রতিদিন শহরে যাতায়াত করি। সেতুটি ক্ষতিগ্রস্ত হলে আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে।

 

কৃষক খোরশেদ আলী অভিযোগ করে বলেন, “বাঁধ ভেঙে গেলে শুধু সেতু নয়, আমাদের আবাদি জমিও নদীগর্ভে বিলীন হবে। এলজিইডি কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, “বাঁশের পাইলিং নির্মাণের সময়ই আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম এটি টিকবে না। সরকারের ১৪ লাখ টাকা ব্যয় হলেও প্রথম পানির চাপেই পাইলিং ভেঙে গেছে। এখন আবার বাঁধেও ভাঙন দেখা দিয়েছে। এখনই যদি কার্যকর ব্যবস্থা তাহলে লক্ষ্মী টারি ইউনিয়নের লোকজন হুমকির মধ্যে পড়বে।

এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহ মো. ওবায়দুল রহমান বলেন তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দেওয়ায় বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন আমরা উপজেলা প্রকৌশলীসহ ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেছি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে আশা করি অল্প সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

মান্দায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমের রাস্তা সংস্কার

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ
মান্দায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমের রাস্তা সংস্কার

নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে গ্রামীণ চলাচলে অনুপযোগী ও অবহেলিত রাস্তা সংস্কার ও মেরামত কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম । উপজেলার নুরুল্যবাদ ইউনিয়নের যেসব গ্রামীণ রাস্তায় বৃষ্টির পানি জমে থাকে বর্ষা মৌসুমে পথচারিদের চরম দূর্ভোগ পৌঁহাতে হয় সেসব রাস্তায় সংস্কার কাজ করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি তিনি মান্দা উপজেলার ১০নং নুরুল্যাবাদ ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে-অঞ্চলে নিজ অর্থায়নে কাজ করে যাচ্ছেন। সরজমিনে গেলে নুরুল্যাবাদ ইউনিয়নের গ্রামে এসব উন্নয়নমূলক কাজ করতে দেখাগেছে। এব্যাপারে নুরুল্যাবাদ হাজী পাড়া গ্রামের রেজাউল হক বলেন,তরুন সমাজের আইডল মাহবুব আলম সম্প্রতি সময়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে রাস্তার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। চলাচলের অনুপযোগী রাস্তার সংস্কার করে দেওয়ার জন্য তাকে অত্র এলাবাসীরা ধন্যবাদ জানিয়েছেন।

একইসাথে রাস্তা গুলো পাকাকরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তিনি। এব্যাপারে মাহবুব আলম বলেন,যত দিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। আগামী ইউপি নির্বাচনে জনগণ যদি আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করে তাহলে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

করাতীপাড়ায় বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৯:১০ পূর্বাহ্ণ
করাতীপাড়ায় বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের করাতীপাড়ায় মরহুম আলহাজ্ব ইব্রাহিম হোসেন মন্ডলের স্মরণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী ম্যাচে অংশ নেয় বিবাহিত ও অবিবাহিতদের দুটি দল।

ম্যাচে বিবাহিত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন হাসান এবং অবিবাহিত দলের নেতৃত্ব দেন আবু রায়হান রনি। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। ট্রাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে জয় লাভ করে অবিবাহিত দল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম।

তিনি আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে উপভোগ্য এ ম্যাচ উপভোগ করেন। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।স্হানীয় এলাকাবাসী বলেন,মাহবুব ভাইকে আমরা সব সময় পাশে পাই তাই তাকে আমরা আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই,,,

গরীবের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
গরীবের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী

 

দেশের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বর্তমান সরকারের তিন শীর্ষ নীতি-নির্ধারক।

আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে ব্যারাজ এলাকায় পৌঁছান পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

​সরকারি সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়গণ দুপুরে তিস্তা ব্যারাজ ও এর আশপাশের এলাকা ঘুরে দেখেন। এরপর তারা তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেবেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় তিস্তা অববাহিকার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা, টেকসই বন্যা নিয়ন্ত্রণ, নদীশাসন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

স্থানীয় বাসিন্দারা সরকারের এই উচ্চপর্যায়ের সফরকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, প্রতি বছর বর্ষা মৌসুমে তিস্তার ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি ও সরকারি-বেসরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। দীর্ঘদিন ধরে তারা এর স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন। এই সফর বহুল প্রতীক্ষিত ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের পথকে আরও বেগবান করবে এবং স্থায়ী নদীশাসনের মাধ্যমে তাদের দুঃখের অবসান ঘটবে বলে আশা করছেন তারা।

গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন মান্দায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমের রাস্তা সংস্কার করাতীপাড়ায় বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গরীবের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকেরা