মাদারগঞ্জে ইউনিক ইসলামিক একাডেমি বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত
জামালপুরের মাদারগঞ্জে ইউনিক ইসলামিক একাডেমি বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে উপজেলা খরকা হলরুমে পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু,উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল, ইউনিক ইসলামিক একাডেমি পরিচালক সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির, কামরুল হাসান প্রমূখ। সভাপতিত্ব করেন ইউনিক ইসলামিক একাডেমি’র প্রিন্সিপাল রফিকুল ইসলাম। সঞ্চালনায় সহকারী শিক্ষক মাহফুজুল ইসলাম।
শিক্ষার্থীরা ইসলামিক গজল,হামদ্-নাত, কবিতা আবৃত্তি, কোরআন তেলওয়াত করেন। পরে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন পরিচালক ও শিক্ষকবৃন্দরা। এ সময় ইউনিক ইসলামিক একাডেমি’র পরিচালকবৃন্দ, সহকারী প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন