খুঁজুন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২২ বৈশাখ, ১৪৩৩

হাতীবান্ধায় বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা অভিযোগ

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
হাতীবান্ধায় বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা অভিযোগ

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া ৩নং ওয়ার্ডে আবুল হোসেনের বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে একই গ্রামের আফজাল হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ একাধিকবার বৈঠক করলেও এখনো কোনো সমাধান হয়নি।
আবুল হোসেন দাবি করেন, তিনি প্রায় ৩৫ বছর ধরে ওই জমিতে বসবাস করে আসছেন। সম্প্রতি তাকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ঘূর্ণিঝড়ে ঘরহারা দিনমজুর পরিবার, পলিথিনের নিচে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবন সহায়তার আকুতি

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
ঘূর্ণিঝড়ে ঘরহারা দিনমজুর পরিবার, পলিথিনের নিচে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবন সহায়তার আকুতি

 

পশ্চিম সারডুবী ০১ নং ওয়ার্ডের গাইটবান এলাকার এক অসহায় দিনমজুর পরিবারের হৃদয়বিদারক চিত্র চোখে পড়েছে। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলা মোছাঃ রোজিফা বেগমের পরিবার আজ প্রকৃতির নির্মম আঘাতে আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।
দিনমজুরের সামান্য আয়ে কোনোভাবে পাঁচ সন্তানের সংসার চালিয়ে আসছিলেন রোজিফা বেগম। কিন্তু সম্প্রতি টানা কয়েক দিনের ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ায় তাদের একমাত্র বসতঘরটি সম্পূর্ণ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি।
বর্তমানে খোলা আকাশের নিচে পলিথিন টানিয়ে অস্থায়ীভাবে বসবাস করছেন তারা। বৃষ্টির পানি, ঝড়ো হাওয়া আর অনিশ্চয়তার মধ্যে ছোট ছোট শিশুদের নিয়ে দিন কাটছে চরম কষ্টে। পরিবারটিতে রয়েছে ৫ জন সন্তান, যার মধ্যে একজন প্রতিবন্ধী যার যত্ন ও চিকিৎসা ব্যয় পরিবারের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।
পরিবারের কর্তা আঃ জলিল দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে তিনি কোনো ধরনের শ্রমমূলক কাজ করতে অক্ষম। ফলে সংসারের পুরো দায়িত্ব এসে পড়েছে রোজিফা বেগমের কাঁধে। তার পিতা জহির উদ্দিন। সীমাহীন দারিদ্র্য আর প্রতিকূলতার মধ্যেও সন্তানদের বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন তিনি।
তাদের নিজস্ব প্রায় ১০ শতক বাডিভিটা থাকলেও নতুন করে ঘর নির্মাণ বা মেরামতের মতো কোনো আর্থিক সামর্থ্য নেই। দিন এনে দিন খাওয়া এই পরিবারটির কাছে এখন একটি নিরাপদ আশ্রয়ই সবচেয়ে বড় চাওয়া।
এমন মানবেতর পরিস্থিতিতে পরিবারটি সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি সহায়তার আকুল আবেদন জানিয়েছেন। সামান্য সহায়তাই পারে একটি অসহায় পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে।
সহযোগিতার জন্য যোগাযোগ:
বিকাশ: 01737400928
নগদ: 01746454820

নতুনতারার সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

শহিদুল্লাহ আল আজাদ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ণ
নতুনতারার সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

“খুলনায় মুক্ত বিহঙ্গের মতোন উড়িয়ে দিবো আমার প্রতিভা ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর যৌথ আয়োজনে ৪ মে সোমবার রাতে নতুনতারা ২৩১তম নিয়মিত সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব শেখ এম জাহের ডাবলু। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সরদার আব্দুল আজিজ ও শেখ মোঃ শামসুদ্দোহা বাঙালী , কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব সেলিনা আক্তার ইরানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ রহমত আলী, নাগরিক নেতা শেখ মুখতার উদ্দিন প্রমূখ।

২২ মে পাইকগাছা উপজেলা কমিটি ঘোষণা ও ফল উৎসব সফলের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির উপস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

১৮ জুন সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী সোমবার উদযাপন কমিটি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।

সাপ্তাহিক নতুনতারা ২২ মে ফল উৎসব সংখ্যা হিসাবে প্রকাশিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

যুক্তরাষ্ট্রে নিহত মাদারগঞ্জের মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

মোহাম্মদ আলী জিন্নাহ  জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে নিহত মাদারগঞ্জের মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্টে। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা’তে পিএসডি করছিলেন তিনি। মা-বাবার বুকভরা আশা ছিল ছেলে উচ্চ শিক্ষার সার্টিফিকেট নিয়ে ফিরবেন দেশের মাটিতে। লিমন মা-বাবার কাছে ফিরেছেন ঠিকই, তবে নিথর দেহে, কফিনবন্দি হয়ে মৃত্যুর সার্টিফিকেট নিয়ে ।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামের জহুরুল হক ও লুৎফুন নেছা লতার দুই ছেলের মধ্যে লিমন বড়। উচ্চ শিক্ষার জন্য ২০২৩ সালে যুক্তরাষ্টে যান তিনি। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা’তে পিএসডি করাকালীন স্থানীয় শহরের একটি ভাড়াটে বাসা থেকে গত ১৬ এপ্রিল নিখোঁজ হন তিনি। এর ৮দিন পর অর্থ্যাৎ ২৬ এপ্রিল ওই শহরের একটি ব্রিজের নীচ থেকে লিমনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমনের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে হলেও থাকতেন জন্ম থেকে শুরু করে লেখাপড়ার জীবন কাটে ঢাকার কেরানীগঞ্জে মা-বাবার সাথে।

সোমবার বিকাল সোয়া ৩ টায়  গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে লিমনের মরদেহ পৌঁছে। শেষবারের মতো তাকে দেখতে  মুহূর্তের মধ্যে বাড়ীর আঙ্গিনায়  ।হাজারো মানুষ ভীড় জমে। এতে গ্রাম জুড়ে সৃষ্টি হয় শোকের আবহ।

নিহতের চাচা সুজন মিয়া বলেন ভাতিজা লিমন অত্যন্ত মেধাবী ছিল। স্বপ্ন ছিল সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মুখ উজ্জল করবে।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা তৈয়ব আলী বলেন জহুরুল হক এর দুটি ছেলের মধ্যে বড় ছেলে জামিল আহমেদ লিমন ছিল ধর্মভিরু। এলাকার মানুষের প্রতি ছিল অগাধ ভালোবাসা।  এমন নৃশংস মৃত্যু আমরা এলাকাবাসী কেউ মেনে নিতে পারেনি।  তার এ মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে।

মা লুৎফুন্নেছা কান্নাজড়িত কন্ঠে বলেন, যে বিমানবন্দর থেকে উচ্চ শিক্ষার জন্য  ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম সে বিমানবন্দর থেকেই কফিনবন্দি  আদরের সন্তান  লিমনের লাশ গ্রহণ করতে হলো আমাদের।

বাবা জহুরুল হক আবেগাপ্লুত হয়ে বলেন, আমার দুই ছেলের মধ্যে লিমন বড়। ছোট বেলা থেকেই অনেক মেধাবী ছিল লিমন। অনেক স্বপ্ন নিয়ে জামিল আহমেদ লিমন কে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলাম উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। সে  স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হলো আমার। বাবা হয়ে বহন করতে হলো ছেলের লাশ। এর থেকে বড় দুঃখ আর কি আছে।

নিহত লিমনের মর্মান্তিক এই মৃত্যৃ যেন কিছুতেই মেনে নিতে পারছেননা মা-বাবা, স্বজন ও এলাকাবাসী। যুক্তরাষ্ট সরকারের কাছে লিমনের নৃশংস হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন পরিবার ও নিহতের স্বজনরা।

জানাজায় উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, ইউএনও সুমন চৌধুরী সহ হাজারো মুসল্লীবৃন্দ।
মাগরিবের নামাজের পর লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা দাদির পাশে শায়িত করা হয় তাকে।

ঘূর্ণিঝড়ে ঘরহারা দিনমজুর পরিবার, পলিথিনের নিচে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবন সহায়তার আকুতি হাতীবান্ধায় বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা অভিযোগ নতুনতারার সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিহত মাদারগঞ্জের মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন গ্রামীণ উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত