খুঁজুন
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র, ১৪৩২

কুড়িগ্রামে ভাইরাল তাইজুল লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
কুড়িগ্রামে ভাইরাল তাইজুল লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ

 

জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? যদি জনগণকে বলতেন তাহলে অনেক খুশি হইতাম।’ বুম হাতে, টেলিভিশন সাংবাদিকদের মতো ভঙ্গিমায় জিলাপির দোকানের সামনে দাঁড়িয়ে করা প্রশ্নের ভাইরাল ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

তিনি হলেন মোঃ তাইজুল ইসলাম। তার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত অঞ্চল নারায়ণপুরে। সহজ-সরল আঞ্চলিক ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‎২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে তাইজুলের ভিডিওটি ভাইরাল হলেও তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।

জানা গেছে, তাজুলের ওই ভিডিওটি প্রকাশের পর ইতোমধ্যে প্রায় ৫০ লাখ (৫ মিলিয়ন) মানুষ দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মো. তাজুল ইসলাম এখন ‘তাজু ভাই ২.০’ নামে পরিচিত। অভাব-অনটনের কারণে কখনও স্কুলের বারান্দায় পা রাখেননি তাইজুল ইসলাম। কিন্তু নিজ এলাকার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে ভিডিও কনটেন্ট তৈরি করেন তাইজুল। পরে এসব কনটেন্ট নিজের ফেসবুক পেজে প্রচার করেন। তার সারল্য উপস্থাপনার কারণে দেশজুড়ে রাতারাতি ব্যাপক পরিচিত পান তিনি।

তাইজুল ইসলামের ‘তাজু ভাই ২.০’ পেজ ঘুরে দেখা গেছে, তিনি নানা বিষয়ে কনটেন্ট তৈরি করে তা পেজে প্রকাশ করেন। তার ফলোয়ারের সংখ্যা হু-হু করে বাড়ছে। এরই মধ্যে তার ফলোয়ারের সংখ্যা লাখের অধিক হয়ে গেছে। ভাইরাল হওয়ার আগে যা ছিল প্রায় ছয় হাজারের মতো। তবে ভিডিও বানিয়ে ভাইরাল হলেও যে উদ্দেশ্যে তিনি সেসব বানিয়েছেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারেননি।

এদিকে সংসারের অভাব-অনটন এখনও পিছু ছাড়েনি তার। তিনি ভেবেছেন তার ফেসবুক পেজটি মনিটাইজেশন পাবে, এতে আয় হবে। কিন্তু এখনও সেটি না হওয়ায় তার মন খারাপ। এ জন্য আগের পেশায় ফিরে যাওয়ার কথাও ভাবছেন তিনি।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ কবিরুল ইসলাম বলেন, নদী ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে বর্তমানে অন্যের জায়গায় বসবাস করছে তাইজুলের পরিবার। এমন পরিস্থিতিতে তার এই অর্জনকে সম্মান জানিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এই জনপ্রতিনিধি।

নিজে সাংবাদিক নয় পরিচয় দিয়ে তিনি জানান, মনের কষ্ট ভুলতে এবং এলাকার উন্নয়নে প্রশাসন ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করতে তিনি ভিডিও করেন।

মোঃ তাইজুল ইসলাম বলেন, আমি সাংবাদিক না। আপনারা সাংবাদিকরা নারায়ণপুরে আসেন না, আমাদের এলাকার নিউজ করেন না। আপনাদের এখানে আনার জন্য আমি ভিডিও করি। আমি বোকাসোকা মানুষ। আমার ভুল হতেই পারে। আপনারা আমাকে ট্রল করেন, এতে আমার কষ্ট নেই। আমি চাই, চরের মানুষের উন্নয়ন হোক।

খোঁজ নিয়ে জানা গেছে, চারদিকে নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল নাগেশ্বরী উপজেলা। এই নাগেশ্বরী উপজেলার সরকারপাড়া চর গ্রামের বাসিন্দা সিরাজ ও তাহেরা দম্পতির তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে বড় সন্তান মোঃ তাইজুল ইসলাম তাজু।

তাইজুলের দাম্পত্য জীবন অভাবের মধ্য দিয়ে যাচ্ছে। অসুস্থ বাবা-মা ও দুই ভাই-বোনের লেখাপড়ার খরচও তাকে জোগাতে হয়। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে যে আয় হয়, তা দিয়ে কুলাতে পারছেন না। তাই মাত্র আট হাজার টাকার একটি মোবাইল দিয়েই শুরু করেন ভিডিও তৈরির কাজ। মাঝেমধ্যে নিজের জীবনসংগ্রামের কথাও তুলে ধরে কনটেন্ট বানান তিনি।

মাতাল অটোরিক্সা চালককে বিনাশ্রম কারাদন্ড

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
মাতাল অটোরিক্সা চালককে বিনাশ্রম কারাদন্ড

 

কালীগঞ্জে নেশাগ্রস্থ অবস্থায় অটোরিক্সা চালানোর দায়ে এক চালককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জনসাধারণের মাঝে শান্তি বিনষ্ট করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার পৌরসভার বালিগাও এলাকার মৃত মনিন্দ্র দাসের পূত্র মৃদুল দাস (৫২) আবুল খায়ের কোম্পানি লিঃ এর গেইট সংলগ্ন এলাকায় নেশাগ্রস্থ অবস্থায় রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এক অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে রোগী ও তার সাথে থাকা যাত্রীরা আহত হয়। স্থানীয়রা আটক করে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন কালীগঞ্জ থানার এস আই স্বপন কুমার পাল, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও আনসার সদস্যবৃন্দ।

 

কালীগঞ্জের ফিলিং স্টেশনের শৃঙ্খলা ফিরাতে ট্যাগ অফিসার নিয়োগ

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
কালীগঞ্জের ফিলিং স্টেশনের শৃঙ্খলা ফিরাতে ট্যাগ অফিসার নিয়োগ

 

গাজীপুরের কালীগঞ্জে সুষ্ঠুভাবে জ্বালানি তেল বিতরণের জন্য ৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ট্যাগ অফিসারদের সমন্বয় এবং ফিলিং স্টেশনগুলোর অনিয়মের কারনে আইনি ব্যবস্থা গ্রহনের দায়িত্ব দেয়া হয়েছে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমাকে। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত গাজীপুর জেলা প্রশাসকের স্মারকপত্র মূলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম সাক্ষরিত নিয়োগ সংক্রান্ত আদেশে উপজেলার ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন-উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মামুন মিয়া-অয়ন ফিলিং স্টেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ-তায়েব এন্ড সন্স ফিলিং স্টেশন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ-সরকার ফিলিং স্টেশন, উপজেলা সমবায় অফিসার মো. আতাউর রহমান-লালমাই এলপিজি, উপসহকারী প্রকৌশলী (শিক্ষা) মো. সাইফুর রহমান (সাকিল)-উত্তরা বিজয় ফিলিং স্টেশন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা-তাইবা ফিলিং স্টেশন. উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান-জারিফ ফুয়েল ফিলিং স্টেশন (মিনি) ও মেসার্স কে এম এন্টারপ্রাইজ (মিনি)।
এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, দৈনিক মুজুদ রেকর্ড করা, ফিলিং স্টেশন ও ডিপোর সাথে চালান মিলিয়ে দেখা, ভোক্তাদের সরবরাহ নিশ্চিত অর্থাৎ খুচরা বিক্রি নিশ্চিত করা, , জ্বালানি তেলের ডিসপেসিং মেশিনের মিটার রিডিং পর্যবেক্ষন এবং দৈনিক বিক্রি শেষে মজুদ পর্যালোচনা করাই এর মূল লক্ষ। তিনি আরোও বলেন, বিবিধ কারনে ফিলিং স্টেশনগুলোতে একটা কৃত্রিম সঙ্কট দেখা দিয়েছে। বিশৃঙ্খলা ভাংচুর ও বিভিন্ন অনিয়ম ঠেকাতে ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ট্যাগ অফিসারদের মাধ্যমে সুষ্ঠুভাবে জ্বালানি তেল বিতরণ করা যাবে বলে তিনি মনে করেন।

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

 

রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঈদুলপুর আবাসন প্রকল্পে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেব (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মোতালেব বরিশাল বিভাগের বাসিন্দা হলেও বর্তমানে তিনি মিঠাপুকুর এলাকায় বসবাস করে আসছিলেন।

জানা যায়, অভিযুক্ত আব্দুল মোতালেব ও ভুক্তভোগীর মা আদুরী বেগম (৩৫) উভয়েই একটি হোটেলে কাজ করতেন। সেখানে পরিচয়ের সূত্র ধরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আদুরী বেগমের আগের সংসারে দুই মেয়ে ছিল। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও ১৬ বছর বয়সী ছোট মেয়েটি এই দম্পতির সাথেই ঈদুলপুর আবাসন প্রকল্পে থাকতো।

অভিযোগে জানা যায়, গত দুই সপ্তাহ আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মোতালেব তার নাবালিকা সৎ মেয়েকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে সে আরও একাধিকবার একই কাজ করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা আদুরী বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযোগের সত্যতা পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, “ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা বলেন, আমার নাবালিকা মেয়ের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, আমি তার কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার চাই।

মাতাল অটোরিক্সা চালককে বিনাশ্রম কারাদন্ড কালীগঞ্জের ফিলিং স্টেশনের শৃঙ্খলা ফিরাতে ট্যাগ অফিসার নিয়োগ সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার মান্দায় আত্রাই নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু ক্লিনিকে সিজারের পর বিল পরিশোধ না করায় নবজাতক বিক্রির পরামর্শ চিকিৎসকের