খুঁজুন
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র, ১৪৩২

মাদারগঞ্জ উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক বেলালসহ ১৯ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জেল হাজতে প্রেরণ

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
মাদারগঞ্জ উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক বেলালসহ ১৯ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জেল হাজতে প্রেরণ

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি সহ ১৯ নেতাকর্মী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন।  সোমবার বেলা ১২ টায়  বিভিন্ন রাজনৈতিক মামলার নামীয় আসামিদের মধ্যে ১৯ জন নেতাকর্মী নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ‘ আদালত জামিন নামঞ্জুর  জেল হাজতে পাঠায়। আত্মসমর্পণকারী নেতাকর্মীরা হলেন জিআর ১৮৫(২) ২৪,  ১৯৯ (২) ২৪ ও জিআর ২০৭(২)২৪ নাশকতা মামলা এবং জিআর ৩(২) ২৪ সন্ত্রাস দমন আইনে মামলার আসামী  জামালপুর জেলা আওয়ামী লীগের ও জেলা পরিষদের  সাবেক সদস্য দৌলত জামান দুলাল(৬৫), মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল(৫৫), আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন আয়না(৫০), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম(৪৮), মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম(৪৫), যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কি(৩৫), সহ সম্পাদক তোফায়েল আহমেদ বাহাদুর(৪৫), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারী(৪৫), সাংস্কৃতিক সম্পাদক এসডি জুয়েল (৪০),  কড়ইচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লাজু(৩৮), জোড়খালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ মেম্বার(৪৫), চরপাকের ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুল বাদশা(৫০), তেঘরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছলো মিয়া (৫০) ও শাহিন (৩৮),  আদারভিটা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের আওমীলীগের কর্মী রনি মেম্বার (৪০), মাদারগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম(২৫) সদস্য সালমান (২২),   সহ অঙ্গ সহযোগী সংগঠনের মোট ১৯ জন নেতাকর্মী নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে  বিজ্ঞ আদালতের ম্যাজিষ্টেট জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য যে, গণ-অভ্যুত্থানের পর প্রথম ১১ জন আদালতে আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বার ৩০ মার্চ সোমবার ১৯ জন নেতাকর্মী আত্মসমর্পণ করে। ছবিতে অতিরিক্ত যেসব নেতাকর্মী রয়েছে কেউ হাজিরা দিতে কেউ সফর সঙ্গী হয়ে একসাথে ফটোসেশনে অংশ নিয়েছে।

মাতাল অটোরিক্সা চালককে বিনাশ্রম কারাদন্ড

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
মাতাল অটোরিক্সা চালককে বিনাশ্রম কারাদন্ড

 

কালীগঞ্জে নেশাগ্রস্থ অবস্থায় অটোরিক্সা চালানোর দায়ে এক চালককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জনসাধারণের মাঝে শান্তি বিনষ্ট করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার পৌরসভার বালিগাও এলাকার মৃত মনিন্দ্র দাসের পূত্র মৃদুল দাস (৫২) আবুল খায়ের কোম্পানি লিঃ এর গেইট সংলগ্ন এলাকায় নেশাগ্রস্থ অবস্থায় রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এক অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে রোগী ও তার সাথে থাকা যাত্রীরা আহত হয়। স্থানীয়রা আটক করে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন কালীগঞ্জ থানার এস আই স্বপন কুমার পাল, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও আনসার সদস্যবৃন্দ।

 

কালীগঞ্জের ফিলিং স্টেশনের শৃঙ্খলা ফিরাতে ট্যাগ অফিসার নিয়োগ

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
কালীগঞ্জের ফিলিং স্টেশনের শৃঙ্খলা ফিরাতে ট্যাগ অফিসার নিয়োগ

 

গাজীপুরের কালীগঞ্জে সুষ্ঠুভাবে জ্বালানি তেল বিতরণের জন্য ৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ট্যাগ অফিসারদের সমন্বয় এবং ফিলিং স্টেশনগুলোর অনিয়মের কারনে আইনি ব্যবস্থা গ্রহনের দায়িত্ব দেয়া হয়েছে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমাকে। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত গাজীপুর জেলা প্রশাসকের স্মারকপত্র মূলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম সাক্ষরিত নিয়োগ সংক্রান্ত আদেশে উপজেলার ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন-উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মামুন মিয়া-অয়ন ফিলিং স্টেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ-তায়েব এন্ড সন্স ফিলিং স্টেশন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ-সরকার ফিলিং স্টেশন, উপজেলা সমবায় অফিসার মো. আতাউর রহমান-লালমাই এলপিজি, উপসহকারী প্রকৌশলী (শিক্ষা) মো. সাইফুর রহমান (সাকিল)-উত্তরা বিজয় ফিলিং স্টেশন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা-তাইবা ফিলিং স্টেশন. উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান-জারিফ ফুয়েল ফিলিং স্টেশন (মিনি) ও মেসার্স কে এম এন্টারপ্রাইজ (মিনি)।
এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, দৈনিক মুজুদ রেকর্ড করা, ফিলিং স্টেশন ও ডিপোর সাথে চালান মিলিয়ে দেখা, ভোক্তাদের সরবরাহ নিশ্চিত অর্থাৎ খুচরা বিক্রি নিশ্চিত করা, , জ্বালানি তেলের ডিসপেসিং মেশিনের মিটার রিডিং পর্যবেক্ষন এবং দৈনিক বিক্রি শেষে মজুদ পর্যালোচনা করাই এর মূল লক্ষ। তিনি আরোও বলেন, বিবিধ কারনে ফিলিং স্টেশনগুলোতে একটা কৃত্রিম সঙ্কট দেখা দিয়েছে। বিশৃঙ্খলা ভাংচুর ও বিভিন্ন অনিয়ম ঠেকাতে ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ট্যাগ অফিসারদের মাধ্যমে সুষ্ঠুভাবে জ্বালানি তেল বিতরণ করা যাবে বলে তিনি মনে করেন।

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

 

রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঈদুলপুর আবাসন প্রকল্পে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেব (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মোতালেব বরিশাল বিভাগের বাসিন্দা হলেও বর্তমানে তিনি মিঠাপুকুর এলাকায় বসবাস করে আসছিলেন।

জানা যায়, অভিযুক্ত আব্দুল মোতালেব ও ভুক্তভোগীর মা আদুরী বেগম (৩৫) উভয়েই একটি হোটেলে কাজ করতেন। সেখানে পরিচয়ের সূত্র ধরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আদুরী বেগমের আগের সংসারে দুই মেয়ে ছিল। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও ১৬ বছর বয়সী ছোট মেয়েটি এই দম্পতির সাথেই ঈদুলপুর আবাসন প্রকল্পে থাকতো।

অভিযোগে জানা যায়, গত দুই সপ্তাহ আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মোতালেব তার নাবালিকা সৎ মেয়েকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে সে আরও একাধিকবার একই কাজ করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা আদুরী বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযোগের সত্যতা পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, “ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা বলেন, আমার নাবালিকা মেয়ের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, আমি তার কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার চাই।

মাতাল অটোরিক্সা চালককে বিনাশ্রম কারাদন্ড কালীগঞ্জের ফিলিং স্টেশনের শৃঙ্খলা ফিরাতে ট্যাগ অফিসার নিয়োগ সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার মান্দায় আত্রাই নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু ক্লিনিকে সিজারের পর বিল পরিশোধ না করায় নবজাতক বিক্রির পরামর্শ চিকিৎসকের