হিলিতে গণহত্যা দিবস পালিত হয়েছে
দিনাজপুরের হিলিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার( ২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, কৃষি অফিসার আরজেনা বেগম,উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।
এসময় ২৫ মার্চ গণহত্যা দিবসের স্মৃতিচারণ পাকিস্তানি পাক হানাদার বাহিনী নিরস্ত বাঙালির উপর যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।



আপনার মতামত লিখুন