মান্দায় ঈদ পুনর্মিলনীতে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন
নওগাঁ মান্দায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে গতকাল মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটি সৌজন্যে ছিল ডাচ্ বাংলা ব্যাংক জোতবাজার আউটলেট, জোতবাজার বণিক সমিতি, জোতবাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতি এবং মেসার্স মদিনা মেশিনারীজ ও স্যানিটারী হাউজ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি ও জামায়াত মনোনীত মান্দা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ মোস্তফা আল আমিন, ১০ নূরুল্যাবাদ ইউনিয়নের নায়েবে আমীর, হাফেজ আবুল কালাম আজাদ, আব্দুল মজিদ সম্রাট, সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন মান্দা শাখা। হাফেজ আমিনুল ইসলাম, সাবেক শিবির সভাপতি, মান্দা উপজেলা শাখা। মো: জাইদুর রহমান, চেয়ারম্যান ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন, সাংবাদিক সাফিউল ইসলাম রকি, সাংবাদিক আরিফুল ইসলাম। মাওলানা মোহাম্মদ শামসুল আলম, সভাপতি যুববিভাগ, ১০ নুরুল্যাবাদ ইউনিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে জমজমাট খেলার পরিবেশ সৃষ্টি করে। ফাইনাল খেলায় নিখিড়াপাড়া বাশির একাদশ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে ফতেপুর টিম ওয়ারিয়র্স।
স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো টুর্নামেন্ট মুখরিত হয়ে ওঠে। আয়োজনে নেতৃত্ব দেন মোঃ রেজাউল ইসলাম ( জুনিয়র অফিসার এন,আর,বি,সি নওগাঁ শাখা) ডা. শাহাদাত হোসেন, আব্দুল মতিনসহ এলাকার যুবসমাজ।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং ঈদের আনন্দ ভাগাভাগি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।



আপনার মতামত লিখুন